News Flash

  • Home
  • Uncategorized
  • চ্যাপেল-হ্যাডলি সিরিেজর শেষ ম্যাচে জাতীয় দলে ডাক পেলেন কিউই লেগস্পিনার শোধি
Image

চ্যাপেল-হ্যাডলি সিরিেজর শেষ ম্যাচে জাতীয় দলে ডাক পেলেন কিউই লেগস্পিনার শোধি

Ish Shodhiওয়েলিংটন, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : চ্যাপেল-হ্যাডলি সিরিজ নিশ্চিতের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লেগস্পিনার ইশ শোধিকে দলে ডাকল নিউজিল্যান্ড| আগামী রবিবার হ্যামিল্টনের সেডন পাকে র্ তৃতীয় তথা শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল| সিরিজে ১-০ তে এগিয়ে ব্ল্যাক ক্যাপসরা| ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হওয়া দ্বিতীয় ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি| তাই সিরিজ জিততে মরিয়া নিউজিল্যান্ড দলে ডেকে নিল ফর্মে থাকা লেগস্পিনারকে|
সম্প্রতি অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশের ষষ্ঠ আসরে সাফল্য পেয়েছেন ২৪ বছর বয়সী শোধি| দুর্দান্ত বোলিংয়ে নির্বাচকদের নজর কাড়েন| গত ১৮ জানুয়ারির ম্যাচটিতে গতবারের চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের বিপক্ষে ১১ রানের বিনিময়ে একাই ছয়টি উইকেট দখল করেন| যা তাঁর জন্য ফের জাতীয় দলের দরজা খুলে দিল|
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে ভারত সফরের পর থেকে কিউইদের ওয়ানডে দলের বাইরে কিউইদের জার্সিতে এখন পর‌্যন্ত ১৪ টেস্ট, ১৩ ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা স্পিনার শোধি| তিন ফরমেটে তার উইকেট যথাক্রমে ৩৮, ১৩, ২১| এর আগে ২০১৬ সালে ফেব্রুয়ারিতেই অজিদের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওডিআইতে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন শোধি| আবারো একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ১৩টি ওয়ানডে খেলা এ ডানহাতি বোলার|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top