News Flash

  • Home
  • Uncategorized
  • চার জায়গায় যান সন্ত্রাসে গুরুতর জখম এগারজন, মৃত্যুর সঙ্গে লড়ছে তিন শিশু
Image

চার জায়গায় যান সন্ত্রাসে গুরুতর জখম এগারজন, মৃত্যুর সঙ্গে লড়ছে তিন শিশু

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ বুধবার সকালে চড়িলামের পুরানবাড়ি এলাকায় মারুতিভ্যান উল্টে

চড়িলামের পুরাণবাড়িতে দূর্ঘটনাগ্রস্ত মারুতী ভ্যান৷ ছবি নিজস্ব৷
চড়িলামের পুরাণবাড়িতে দূর্ঘটনাগ্রস্ত মারুতী ভ্যান৷ ছবি নিজস্ব৷

গুরুতর জখম হয়েছে গাড়িতে থাকা আটজন যাত্রী৷ আগরতলা থেকে আসা মারুতি টিআর০৮-জে০৪৩৯ নম্বরের মারুতি ভ্যান উল্টে যায়৷ দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ ও দমকলবাহিনীর জওয়ানরা৷ পুলিশ আসার পূর্বেই এলাকাবাসীর সহায়তায় অক্লান্ত চেষ্টায় আহত যাত্রীদের গাড়ির দরজা ভেঙ্গে বের করে হাসপাতালে চিকিৎসার জন্য পাটিয়ে দেওয়া হয়েছে৷ তবে এই দুর্ঘটনায় মূল কারণ হচ্ছে এনএইচ-৪৪ কাজের ফলে৷ প্রতিনিয়ত চড়িলাম এলাকাজুড়ে দুর্ঘটনা ঘটছে৷ রাস্তার বেহাল দশা ধুলো বালিতে রাস্তার অন্ধকার হয়ে যায়৷ দপ্তরের কর্মচারীদের এবিষয়ে বহুবার জানানো হয়েছে অন্তত রাস্তায় যে গাড়ি করে জল এনে রাস্তায় ছিটিয়ে দেওয়া হয়৷
এদিকে, বৃহস্পতিবার খুমুলুঙয়ে স্থানীয় সুকলের সপ্তম শ্রেণীর ছাত্রী লাছাই দেববর্মা (১৩) রাস্তা অতিক্রম করার সময় একটি টাটা এসিই গাড়ী তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ রাস্তার উপর ছিটকে পড়ে যায় লাছাই৷ তাকে জিরানীয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ বর্তমানে তার অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে৷ এদিকে, জিরানীয়া থানার পুলিশ গাড়িটিকে আটক করেছে৷ একটি মামলা রুজু করা হয়েছে৷ অন্যদিকে, আনন্দনগরে পদ্মমোহন পাড়ায় এগার বছরের একটি শিশুকন্যাকে একটি দ্রুতগামী বাইক ধাক্কা দেয়৷ বাইকটির নম্বর টিআর-০১-কিও-৫৩৯৮৷ বাইকটি শিল্পা দেববর্মা নামের ও শিশুকে ধাক্কা দেয়৷ তাতে সে গুরুতর আহত হয়৷ তাকেও জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ তাছাড়া আরও একটি দূর্ঘটনা ঘটেছে জিরানীয়া কলাবাগান এলাকায়৷ সেখানেও ছয় বছরের এক শিশুকে একটি বাইক ধাক্কা দেয়৷ শিশুটির নাম সবিতা কুমারী৷ বাবার নাম জয়ন্ত চৌহান৷ বাড়ি বিহারে৷ জাতীয় সড়কের উপর শিশুটিকে ধাক্কা য়ে বিশ্বজিৎ দেববর্মার বাইকটি৷ গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে জিরানীয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ তার অবস্থাও সংকটজনক বলে জানা গিয়েছে৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ বাইকটি আটক করা হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top