News Flash

  • Home
  • Uncategorized
  • এবার কুয়েতে প্রবেশ নিষিদ্ধ সিরিয়া-ইরাক-ইরান পাকিস্তান-আফগানিস্তানের নাগরিকদের
Image

এবার কুয়েতে প্রবেশ নিষিদ্ধ সিরিয়া-ইরাক-ইরান পাকিস্তান-আফগানিস্তানের নাগরিকদের

kuwaitকুয়েত সিটি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : ট্রাম্পের আমেরিকার পর এবার কুয়েতে প্রবেশ করতে পারবেন না সিরিয়া, ইরাক ও ইরানের নাগরিকরা| এই তিনটি দেশের পাশাপাশি পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদেরও ভিসা প্রদান নিষিদ্ধ করল কুয়েত| কুয়েত সরকারের পক্ষ থেকে সিরিয়া, ইরাক, ইরান, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের ভিসার আর্জি না জানাতে বলা হয়েছে| চরমপন্থী জঙ্গিরা যাতে কুয়েতে ঢুকতে না পারে, সেজন্যই এই নিষেধাজ্ঞা বলে সে দেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে| তবে সিরিয়ার জন্য এই নিষেধাজ্ঞা জারি রয়েছে ২০১১ সাল থেকেই| সমস্ত সিরিয়দের ভিসা স্থগিত করেছিল কুয়েত সিটি|
এর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতটি মুসলিম অধু্যষিত দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করেছিলেন| ট্রাম্পের নির্দেশ অনুযায়ী, ১২০ দিন পর‌্যন্ত সমস্ত শরণার্থী ও ৯০ দিন পর‌্যন্ত মুসলিম প্রধান সাত দেশের নাগরিকেরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না| এই দেশগুলো হলো ইরাক, সিরিয়া, ইরান, সুদান, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেন| এরপরই জারি হল কুয়েতি নিষেধাজ্ঞা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top