News Flash

  • Home
  • Uncategorized
  • নিজেকে ফুটবলের সঙ্গে তুলনা করে ইউপিএ-এনডিএ-র সমালোচনায় সরব মালিয়া
Image

নিজেকে ফুটবলের সঙ্গে তুলনা করে ইউপিএ-এনডিএ-র সমালোচনায় সরব মালিয়া

Vijay Mallyaনয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): নিজেকে ফুটবলের সঙ্গে তুলনা করে ইউপিএ এবং এনডিএ সরকারের সমালোচনা করলেন ঋণখেলাপের মামলায় অভিযুক্ত লিকার ব্যারণ বিজয় মালিয়া | মালিয়ার অভিযোগ, সংবাদমাধ্যমকে মাঠ হিসেবে ব্যবহার করা হচ্ছে| আমি ফুটবল| দুই যুযুধান পক্ষ ইউপিএ ও এনডিএ খেলে যাচ্ছে|
সম্প্রতি শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মালিয়ার কিংফিশার এয়ারলাইন্সকে বিপুল পরিমাণ ঋণ পাইয়ে দেওয়ার দুর্নীতির নেপথ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং অর্থমন্ত্রী পি চিদম্বরমের হাত ছিল| যদিও ইউপিএ-র কংগ্রেস সরাসরি সেই অভিযোগ খারিজ করে দিয়ে মালিয়া কীভাবে দেশ ছেড়ে পালাতে পারলেন, সেই প্রশ্ন তুলে বিঁধেছে এনডিএ সরকারকে| এরইমধ্যে সরকার ঋণখেলাপিদের দেশ থেকে পালিয়ে যাওয়া আটকাতে নতুন আইন প্রণয়নের কথা জানিয়েছে| সংসদে বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলছেন, এ ধরনের ব্যক্তিরা আদালতে পেশ না হওয়া পর‌্যন্ত তাঁদের সম্পত্তি বাজেয়াপ্তকরতে সরকার একটি আইন তৈরির পরিকল্পনা করছে|
আইডিবিআই ব্যাঙ্ক থেকে ঋণ হিসেবে নেওয়া ৯০০ কোটি টাকার মধ্যে ২৬৩ কোটি টাকা ব্যক্তিগত ব্যবহারএর জন্য সরানোর অভিযোগে গত সপ্তাহে সিবিআই মালিয়ার বিরুদ্ধে চার্জশিট জমা দেয়| এরপর শুক্রবার সকাল থেকেই টুইটারে সরব হন মালিয়া| মালিয়া সিবিআই তদন্ত ও ব্রিটেন থেকে তাঁকে প্রত্যর্পনের চেষ্টার তীব্র সমালোচনা করে অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে সংবাদমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে| তিনি বলেছেন, সংবাদমাধ্যমকে মাঠ হিসেবে ব্যবহার করা হচ্ছে| আমি ফুটবল| দুই যুযুধান পক্ষ ইউপিএ ও এনডিএ খেলে যাচ্ছে| দুর্ভাগ্যজনকভাবে, এই খেলায় কোনও রেফারি নেই|
তাঁর আরও অভিযোগ, সিবিআই এবং সংবাদমাধ্যম তথ্যের বিকৃতি ঘটিয়ে তাঁর বিরুদ্ধে জনমত তৈরি করছে| তাঁর প্রশ্ন, পুলিস অর্থনীতি এবং ব্যবসার কী বোঝে? বৃহস্পতিবার এয়ারেসলম্যাক্সিস দুর্নীতি কাণ্ড থেকে অব্যাহতি পেয়েছেন প্রাক্তন টেলিকম মন্ত্রী দয়ানিধি মারান এবং তাঁর ভাই কলানিধি মারান| এই নিয়ে মালিয়া বলেন, সিবিআই তাঁর ভাবমূর্তির ক্ষতি করতে চাইলেও সত্য সামনে এসেছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top