News Flash

  • Home
  • Uncategorized
  • ২০২০ সালের মধ্যে ২ কোটি মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়ার ঘোষণা বাজেটে
Image

২০২০ সালের মধ্যে ২ কোটি মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়ার ঘোষণা বাজেটে

PMAYনয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : দেশের আর্থিক অগ্রগতিতে পরিকাঠামোর উন্নয়নের গুরুত্বের কথা মাথায় রেখে বেশ কিছু ঘোষণা হল এবারের বাজেটে| ৱুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, ২০২০ সালের মধ্যে ২ কোটি মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘর দেওয়া হবে| এবারের ঘোষিত বাজেটে এই প্রথম অ্যাফোর্ডেবল হাউজিংকে পরিকাঠামো ক্ষেত্রের মর‌্যাদা দেওয়া হচ্ছে| এর ফলে আবাসন শিল্প উপকৃত হবে| মধ্য এবং নিম্ন আয়স্তরের মানুষকে ঘর দেওয়াই এর উদ্দেশ্য| অ্যাফোর্ডেবল হাউজিংকে আরও আকর্ষণীয় করতে বেশ কিছু ছাড়ের ঘোষণা করেছেন জেটলি| এতদিন পর‌্যন্ত ঋণের জন্য ৩০ থেকে ৬০ বর্গমিটার বিল্ট আপ এরিয়া মাপা হত| এবার কার্পেট এরিয়া ধরে ঋণ দেওয়া হবে| কোনও একটি প্রকল্প ঘোষণার ৩ বছরের মধ্যে তা সম্পূর্ণ করতে হবে| তা বাড়িয়ে সর্বোচ্চ ৫ বছর হতে পারে| মধ্য আয়ের মানুষদের ঋণ দিতে ১ হাজার কোটি টাকার সংস্থান রাখা হয়েছে| তবে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থ কোন শ্রেণীর মানুষকে দেওয়া হবে তা এখনও পরিষ্কার নয়| ব্যক্তিগত ঋণ দিতে ২০১৭-১৮ অর্থবর্ষের জন্য ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ককে ২০ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে|
পরিকাঠামো ক্ষেত্রের উন্নতির জন্য ৩৯ লক্ষ ৬১ হাজার ৩৫৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে| এই অর্থ দিয়ে রেল, এয়ারপোর্ট এবং রাস্তা তৈরি এবং সংস্কার করা হবে| জেটলি দাবি করেছেন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে প্রতিদিন রাস্তা তৈরি বেড়েছে| ২০১১ থেকে ১৪ সালে যেখানে প্রতিদিন গড়ে ৭৩ কিমি রাস্তা তৈরি হত, এখন তা বেড়ে ১৩৩ কিলোমিটার হয়েছে| ২০১৭-১৮ সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ১৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে| উপকূল বরাবর ২ হাজার কিলোমটার রাস্তা তৈরি করা হবে বলে তিনি জানিয়েছেন| জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণের খরচ ৫৭ হাজার ৬৭৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ৬৪ হাজার কোটি টাকা করা হয়েছে| মোদী সরকার ক্ষমতায় আসার পরে ১ লক্ষ ৪০ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে| আগের তিন বছরের থেকে যা অনেকটাই বেশি|
২ টিয়ার শহরগুলোকে বাছাই করে পিপিপি মডেলে ছোট বিমানন্দর তৈরি করা হবে| এখনও পর‌্যন্ত বিমানবন্দর তৈরি করতে সরকার একচেটিয়া অধিকার ভোগ করে| এবার বেসরকারি সংস্থাগুলোকেও এই কাজে সামিল করা হবে| আরও বেশি মফস্বলকে মূল শহরের সঙ্গে জুড়তে রেল লাইন বসানোর উপরেই জোর দেওয়া হচ্ছে | রেলের যন্ত্রপাতি সরবরাহকারী সংস্থাগুলোর সঙ্গে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে | বম্বারডায়ার ইনস এবং জেনারেল ইলেক্ট্রিক কোম্পানির সঙ্গে যৌথভাবে কারখানা শুরু করেছে রেল| খুব শিগগিরই মেট্রো রেল নীতি চালু করবে সরকার| তাতে চাকরির সম্ভাবনা বাড়বে | বেসরকারি সংস্থাগুলোও যাতে মেট্রো প্রকল্পে সামিল হতে পারে তার জন্য মেট্রো রেল আইন আনা হবে | ভারতে প্রতিদিন ২ কোটি ৩০ লক্ষ যাত্রী রেলে সওয়ার হন| অভিযোগ, দেশে রেল পরিষেবার মান ভাল নয় | এই অবস্থায় রেলে বেসরকারি অংশিদারিত্ব বাড়িয়ে পরিস্থিতি বদলাতে চাইছে সরকার |

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top