News Flash

  • Home
  • Uncategorized
  • বিদেশি বিনিয়োগ সরল করতে অবলুপ্তি ঘটছে এফআইপিবি-র
Image

বিদেশি বিনিয়োগ সরল করতে অবলুপ্তি ঘটছে এফআইপিবি-র

FIPBনয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : বিদেশি বিনিয়োগ সরল করতে বাজেটে ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের (এফআইপিবি) অবলুপ্তির কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| ৱুধবার ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেটে ঐতিহাসিক ঘোষণাটি সারেন অর্থমন্ত্রী | প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রস্তাব বিবেচনা করে তা অনুমতি দেয় এফআইপিবি| এফবিআইপিবির অবলুপ্তির ফলে বিদেশি বিনিয়োগকারীদের অনুমতির জন্য আর অর্থ নিয়ে তীর্থের কাকের মতো বসে থাকতে হবে না| তবে এফআইপিবির বিকল্প হিসেবে কোনও নতুন সংস্থা গঠন করা হবে কিনা তা নিয়ে কিছু জানাননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী| তবে বলেছেন, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিয়ম আরও শিথিল করা হবে|
উল্লেখ্য, ১৯৯০ সালে আর্থিক উদারীকরণের পর প্রধানমন্ত্রীর দফতরের অধীনে এফআইপিবি গঠন করা হয়| পরে তা অর্থ দফতরের হাতে তুলে দেওয়া হয়| মূলত ১০০ শতাংশ প্রত্যক্ষ বিনিয়োগের অনুমতি রয়েছে যে সব ক্ষেত্রে, সেখানে রিজার্ভ ব্যাঙ্ক বা কেন্দ্রীয় সরকারের অনুমতি লাগে না| এই যাবতীয় বিনিয়োগের নজরদারি করে থাকে এফআইপিবি| পাঁচ হাজার কোটি টাকা পর‌্যন্ত বিনিয়োগের ছাড়পত্র দেওয়ার অধিকার রয়েছে এফআইপিবির|
ভারতে উপাদনের প্রস্তাব দিয়েছে অ্যাপল| অথচ বছর ঘুরে গেলেও অ্যাপলের প্রস্তাব নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি এফআইপিবি| প্রায়ই অভিযোগ ওঠে অন্য সরকারি সংস্থার মতোই লাল ফিতের বাঁধনের রোগ বাসা বেঁধেছে এই সংস্থায়| এদিকে,বিদেশি বিনিয়োগ টানতে বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী| তাছাড়া দেশেবিদেশে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে বিনিয়োগের আহ্বানও করে থাকেন তিনি| এই অবস্থায় বিনিয়োগ প্রস্তাব দীর্ঘদিন পড়ে থাকাটা পছন্দ হয়নি তাঁর| একারণেই সম্ভবত তুলে দেওয়া হল এফআইপিবি| তবে এর বিকল্প হিসেবে কোনও নতুন সংস্থা গঠন করা হবে কিনা তা নিয়ে কিছু জানাননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী| তবে বলেছেন, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিয়ম আরও শিথিল করা হবে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top