News Flash

  • Home
  • Uncategorized
  • নারী এবং শিশুকল্যাণ ক্ষেত্রে বরাদ্দ বাড়ল বাজেটে
Image

নারী এবং শিশুকল্যাণ ক্ষেত্রে বরাদ্দ বাড়ল বাজেটে

wcdনয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : বাজেটে বাড়ল নারী এবং শিশুকল্যাণ ক্ষেত্রে বরাদ্দ | গত বছর বাজেটে নারী এবং শিশুকল্যাণ খাতে বরাদ্দ ছিল ১.৫৬ লক্ষ কোটি টাকা| এবার তা বেড়ে হল ১.৮৪ লক্ষ কোটি টাকা| সব কা সাথ, সব কা বিকাশ | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কথাকে মাথায় রেখেই ৱুধবার পেশ করা ২০১৭-১৮ অর্থবর্ষের নারী এবং শিশুকল্যাণ ক্ষেত্রে বরাদ্দ অনেকটাই বাড়ালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি|
বিভিন্ন মন্ত্রকের মাধ্যমে নারী এবং শিশুকল্যাণে সরকার আরও উদ্যোগী হবে বলে এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী| মহিলা উন্নয়নে সারা দেশ জুড়ে মহিলা শক্তিকেন্দ্র গঠন করা হবে| এই লক্ষ্যে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে| গ্রামীণ মহিলাদের উন্নয়নকল্পে এই মহিলা শক্তিকেন্দ্র কাজ করবে| সাক্ষরতা, স্বাস্থ্য, সচেতনতা এবং শিশুদের পুষ্টির বিকাশেও কাজ করবে এই নারী শক্তিকেন্দ্র| ৩১ ডিসেম্বর গর্ভবতী মহিলাদের জন্য একটি বিশেষ প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী| সেই অনুযায়ী ৬০০০ টাকা গর্ভবতী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়ে যাবে| প্রক্রিয়াটিতে স্বচ্ছতা আনার কথা বাজেটে জানিয়েছেন অরুণ জেটলি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top