News Flash

  • Home
  • Uncategorized
  • বাজেটে কৃষক এবং যুবসমাজের জন্য কিছুই নেই, নিন্দা রাহুল গান্ধীর
Image

বাজেটে কৃষক এবং যুবসমাজের জন্য কিছুই নেই, নিন্দা রাহুল গান্ধীর

rahul gandhiনয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): বাজেটে কৃষক এবং যুবসমাজের জন্য কিছুই করা হয়নি| মোদী সরকারের `ঐতিহাসিক’ বাজেটের নিন্দা করে এমনই মন্তব্য করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী| বুধবার সংসদে ২০১৭-১৮ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| সাধারণ বাজেটের সঙ্গেই এদিন ঘোষণা করা হয়েছে রেল বাজেট-ও| সংসদে বাজেট পেশ হওয়ার কিছুক্ষণ পরেই রাহুল গান্ধী বলেছেন, `আমরা তো সবাই ভেবেছিলাম এই বাজেটে আতসবাজি ফাটানো হবে| কিন্তু, এতে দেখছি একেবারেই সঁ্যাতসঁ্যাতে পটকা|’ বাজেটের নিন্দা করে রাহুল আরও বলেছেন, `এটা শায়রির বাজেট হয়েছে| এই বাজেটে কৃষক এবং যুবসমাজের জন্য কিছুই করা হয়নি|’

রাহুলের সুরেই সুর মিলিয়েছেন অপর কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি| তিনি বলেছেন, `এই সরকারের বিভিন্ন প্রকল্প থেকে সাধারণ জনগণের প্রচুর প্রত্যাশা ছিল| কিন্তু, এই বাজেট সকলের প্রত্যাশা পূরণ করতে পারেনি| রেল ছাড়া আর কোনও জায়গায় তেমন কর্মসংস্থানের সুযোগ দেখাতে পারেনি|’

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top