News Flash

  • Home
  • Uncategorized
  • নীতির পরিবর্তন না হলে পেইড নিউজ বন্ধ করা সম্ভব নয়
Image

নীতির পরিবর্তন না হলে পেইড নিউজ বন্ধ করা সম্ভব নয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ পেইড নিউজের সংজ্ঞা নিয়েই বিতর্ক চলছে৷ কারণ, নির্বাচন কমিশন এবং প্রেস

মঙ্গলবার আগরতলায় পেইড নিউজের ভীতি ও উত্তরণ নিয়ে সেমিনারে বক্তব্য রাখেন রাজ্যপাল তথাগত রায়৷ নিজস্ব ছবি৷
মঙ্গলবার আগরতলায় পেইড নিউজের ভীতি ও উত্তরণ নিয়ে সেমিনারে বক্তব্য রাখেন রাজ্যপাল তথাগত রায়৷ নিজস্ব ছবি৷

কাউন্সিল অফ ইন্ডিয়া পেইড নিউজ নিয়ে ভিন্ন মত পোষণ করছে৷ আবার এই পেইড নিউজ বন্ধ করার ক্ষেত্রে উদ্ভুত সমস্যাগুলি নিয়ে নানাজন নানা মত এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে৷ সংবাদ মাধ্যম নাকি সাংবাদিক, পেইড নিউজের ক্ষেত্রে দায়ী কে এ নিয়েই বিতর্ক তুঙ্গে উঠেছে৷ মঙ্গলবার আগরতলায় পেইড নিউজের ভীতি ও উত্তরণ নিয়ে আয়োজিত সেমিনারে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস্যরাই এবিষয়ে বিতর্ক উস্কে দিয়েছেন৷ একদিকে ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সহ সভাপতি প্রভাত দাসের দাবি, পেটে ক্ষুদা থাকলে পেইড নিউজ বন্ধ করা সম্ভব নয়৷ অন্যদিকে, আউটলুকের সম্পাদক কৃষ্ণপ্রসাদের মতে, সাংবাদিক ও সংবাদপত্র উভয়কেই সংবাদ বিক্রি করা থেকে বিরত থাকতে হবে৷ সাংবাদিকরা যদি পেইড নিউজের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাহলে সংবাদপত্র এই পথে হাঁটতে হোঁচট খাবে৷ প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান স্পষ্ট ভাষায় বলেন, সাংবাদিকতাকে দুর্নীতির উর্দ্ধে রাখতে হবে৷ কারণ, সংবাদ মাধ্যমের উপর মানুষের আস্থা ক্রমাগত কমতে শুরু করেছে৷ এই পরিস্থিতি ভয়ানক রূপ নেওয়ার আগেই সামলানো না গেলে আগামীদিনে সাংবাদিকতা এবং সংবাদপত্রের অস্তিত্ব সংকটের মুখে পড়বে৷ রাজ্যপাল তথাগত রায় পেইড নিউজ বিভিন্ন শ্রেণীভুক্ত উল্লেখ করে সাংবাদিকদের কাছে আহ্বান জানান, খবর লেখার সময় তারা যেন নিউজ এবং ভিউজ একসাথে মিশিয়ে না ফেলেন৷
এদিন এই সেমিনারে উঠে আসে পেইড নিউজ নতুন কিছু নয়৷ দীর্ঘকাল ধরে পেইড নিউজ চলছে৷ কিন্তু এখন সময় এসেছে পেইড নিউজকে ভয়াবহ রূপ নিতে আটকে দেওয়ার৷ বর্তমান সময়ে বড় সংবাদপত্রগুলি কেবল বাণিজ্যিক ধান্দায় পত্রিকার প্রকাশনা করে চলেছেন৷ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পিসিআই সদস্য এসএন সিনহা বলেন, বড় সংবাদপত্রগুলি কেবল টাকা কামাচ্ছে৷ তারা সংবাদপত্রকে শিল্পে পরিণত করেছে৷ তাঁর মতে, সংবাদপত্র শিল্প নয়, সংবিধানের চতুর্থস্তম্ভ হিসেবেই এর আসল পরিচিতি৷ যার মূল উদ্দেশ্য গণতন্ত্রকে রক্ষা করা৷
রাজ্যপাল অবশ্য সংবাদমাধ্যমকে তার সীমাবদ্ধতার বিষয়টিও মনে করিয়ে দিতে চেয়েছেন৷ তাঁর বক্তব্য, কথা বলার অধিকার আছে বলেই যা কিছু করা যায় না৷ সবকিছুরই নির্দিষ্ট গন্ডি রয়েছে৷ গন্ডির বাইরে গিয়ে সংবাদমাধ্যমের কোন পদক্ষেপ নেওয়া উচিত নয়৷ তিনি বলেন, স্বচ্ছ সাংবাদিকতার বহু নিদর্শন রয়েছে এদেশে৷ সাংবাদিকতা করতে গিয়ে অনেকের চরম মাশুল গুণতে হয়েছে৷
এদিন, সেমিনারে পেইড নিউজের ভয়াবহতার হাত থেকে মুক্তি পেতে শক্তিশালী সম্পাদকীয় নীতির যথেষ্ট প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন পিসিআই চেয়ারম্যান জাস্টিস প্রসাদ৷ পেইড নিউজ যেখানে সাংবাদিকদের নীতি নিয়েই প্রশ্ণ তুলছে সেখানে সম্পাদকীয় নীতি শক্তিশালী হলে এর হাত থেকে রেহাই পাওয়া সম্ভব বলে তিনি মনে করেন৷ সংবাদ মাধ্যমের সাথে দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, কিছু সুপরিচিত সংবাদপত্র বিভিন্ন কারণে লোকসানে চলছে৷ কয়েকটি সংবাদপত্রের মালিকরা তার সাথে দেখা করে দুটি বিকল্প খোলা রয়েছে বলে জানিয়েছেন৷ অর্থরোজগার সঠিকভাবে হলে পত্রিকার প্রকাশনা চালিয়ে যাওয়া সম্ভব হবে৷ অন্যথায় প্রেস বন্ধ করে দিতে হবে৷ বিষয়টি খুবই অনুতাপের বলে মন্তব্য করেন পিসিআই চেয়ারম্যান৷ পাশাপাশি কোন কর্মরত সাংবাদিক খবরের জন্য হুমকির সম্মুখীন হন কিংবা খবর করার জন্য বাধ্য করা হয় তাহলে পিসিআই এর বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেবে৷ এককথায় এদিন তিনি সংবাদপত্র এবং সাংবাদিকদের আশ্বস্ত করতে চেয়েছেন সমস্যা সম্মুখীন হলে পিসিআই তাদের সাথে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top