News Flash

  • Home
  • Uncategorized
  • প্রণয়ের জেরে সুকলছাত্রী অপহরণ উদয়পুরে
Image

প্রণয়ের জেরে সুকলছাত্রী অপহরণ উদয়পুরে

Kidnapনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জানুয়ারি৷৷ ১৫ বৎসরের সুকলপড়ুয়া এক নাবালিকা কন্যাকে ফঁুসলিয়ে বাড়ি থেকে বের করে পালিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় ২২ বছরের এক যুবককে ভারতীয় দন্ডবিধির ৩৬৩ ধারায় গ্রেপ্তার করল পুলিশ৷ ঘটনা গোমতী জেলা সদর উদয়পুরে৷ সংবাদ সূত্রে জানা যায়, গত ২৭ শে জানুয়ারি উদয়পুর ২নং ফুলকুমারী বাসিন্দা রিপণ দেবনাথ  প্রতিবেশী এক কন্যাকে ফুঁসলিয়ে বিয়ের প্রলোভন দিয়ে বাড়ি থেকে বেরিয়ে মাস্টার বাড়ি আসার সময় পালিয়ে নিয়ে যায়৷ এই ঘটনা নাবালিকা কন্যার বাবা উদয়পুর মহিলা থানায় মামলা দায়ের করলে মেলাঘর পোয়াংবাড়ি থেকে নাবালিকা কন্যা সহ অভিযুক্ত রিপন দেবনাথকে মেলাঘর থানার সহযোগিতায় উদয়পুর মহলিা থানার পুলিশ আটক করে উদয়পুর মহিলা থানায় নিয়ে আসে৷ সোমবার উদয়পুর আদালতে সোপর্দ করে এদিকে নাবালিকা কন্যার সাথে দীর্ঘদিন যাবৎ এই যুবকের  প্রণয়ের সম্পর্ক ছিল বলে এলাকাবাসী সূত্রে খবর৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top