News Flash

  • Home
  • Uncategorized
  • ঘোষণা অনুযায়ী বাজেট পেশের দিন সংসদে অনুপস্থিত তৃণমূল, দিনভর টুইটারে সরব দলনেত্রী
Image

ঘোষণা অনুযায়ী বাজেট পেশের দিন সংসদে অনুপস্থিত তৃণমূল, দিনভর টুইটারে সরব দলনেত্রী

mamata bannerjeeনয়াদিল্লি, ১ ফ্রেবুয়ারি (হি.স.) : পূর্বের ঘোষণা অনুযায়ী বাজেট অধিবেশনের প্রথম দুদিন সংসদে অনুপস্থিত থাকলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা| তবে দিন ভর টুইটারে সরব থাকলেন দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| প্রত্যাশিতভাবেই বুধবার অর্থমন্ত্রী অরুণ জেটলির পেশ করা বাজেটের সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| একের পর এক টু্যইটে মোদী সরকারকে বিঁধলেন তিনি| মমতার কথায়, বিতর্কিত এই বাজেট দিশাহীন, ব্যর্থ, ভিত্তিহীন , উদ্দেশ্যহীন, কার‌্যকারীতাহীন ও হৃদয়হীন| আগামিদিনের রোডম্যাপ ও ভবিষ্যত নেই| এই সরকার বিশ্বাস্যোগ্যতা হারিয়েছে| আয়করদাতাদের টাকা তোলার ওপরে এখনও নিষেধাজ্ঞা রয়েছে| নোট বাতিলের পর পরিসংখ্যান কোথায়? পুরোটাই বিভ্রান্ত করা হয়েছে| অর্থহীন সংখ্যা ও শব্দ নিয়ে খেলা করা হয়েছে এই বাজেটে|
পয়লা ফেব্রুয়ারি সরস্বতী পুজো থাকায় আগেই ওই দিন বাজেট পেশে আপত্তি জানিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| পরে দলের সংসদীয় বোর্ডের বৈঠকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তুলে প্রথম দুদিন বাজেট অধিবেশন বয়কট করে তৃণমূল| গতকালের পর এদিনও দলনেত্রীর নির্দেশে তৃণমূলের কোনও সাংসদই বাজেট পেশের সময় সংসদে হাজির ছিলেন না| তবে অরুণ জেটলির পড়া ঘণ্টা দুয়েকের বাজেট বক্তৃতার পরে আরও কড়া ভাষায় সমালোচনা করলেন তিনি| বাজেট শুরু হওয়ার পরেই মমতা টুইটারে লেখেন, বিতর্কিত বাজেট আরও বিতর্কিত হল| বক্তৃতা শেষে মমতা লিখলেন, জেটলির বাজেট ক্লুলেস, ইউজলেস, বেসলেস, মিশনলেস, অ্যাকশনলেস ও হার্টলেস| এক কথায় বাজেট সব দিক থেকেই ব্যর্থ বলে মনে করছেন তিনি|
পরের পর টুইটে লিখলেন, দিশাহীন বাজেটে সরকারের উন্নয়ন নিয়ে কোনও পরিকল্পনার কথাই পরিষ্কার করে বোঝা যায়নি| ভবিষ্যতে কীভাবে এগোবে দেশ, তা নিয়ে কোনও ভাবনাই প্রকাশিত হয়নি এই বাজেটে| কেন এখনও করদাতাদের টাকা তোলার বিষয়ে নিয়ন্ত্রণ রাখা হবে| কেন এখনও তাঁরা ইচ্ছামতো টাকা তুলতে পারবেন না? নোট বাতিলের পরে সরকারের লাভের অঙ্কট কতটা বাড়ল, তা নিয়েও তো একটাও কথা বললেন না জেটলি| মমতার মন্তব্য, শুধু সংখ্যার জাদু দিয়ে বাজেট ভরিয়ে ফেলা হয়েছে| এখানে শুধু পরিসংখ্যানই আছে| এর ভিতরটা ফাঁকা| তাই দেশের উন্নতিতে এই বাজেট কোনও কাজেই আসবে না| বরং মানুষের কপাল আরও পুড়ল এর ফলে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top