News Flash

  • Home
  • Uncategorized
  • কুড়ি লক্ষ টাকার কাঠ বাজেয়াপ্ত সিপাহীজলায়
Image

কুড়ি লক্ষ টাকার কাঠ বাজেয়াপ্ত সিপাহীজলায়

Woodনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩১ জানুয়ারি৷৷ মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ সিপাহীজলা জেলার এস ডি এফও অফিস সংলগ্ণ এলাকায়  মূল্যবান গাছ কেটে ফাইল তৈরি করে নিয়ে যাওয়ায়  সময় একটি পাঞ্জাব বডি লরি সহ ধরা পড়ে৷ বন দপ্তরের চড়িলাম রেঞ্জের আধিকারিকদের একাংশ  রীতিমত কোমর বেঁধে মাঠে নেমেছেন বন দস্যুদের বিরুদ্ধে৷ বন দপ্তরের আধিকারিক পৌষালী চক্রবর্তীর নেতৃত্বে বহু মূল্যবান লক সহ একটি লরি গোপন খবরের ভিত্তিতে আটক করেছে৷ সিপাহীজলা অভয়ারণ্যের নিকটে এলপিজি গ্যাস অফিসের সামনে লরিটি আটক করে চড়িলাম ফরেস্ট অফিসের কর্মীরা এবং রেঞ্জার অফিসার কর্ণজিৎ সাহা৷ আধিকারিকরা লরিতে থাকা গাছের ফাইল (লগ) এর বাজার মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা বলে জানান রেঞ্জার অফিসার৷ অভিযানে আটক  করা লক গুলো বাজেয়াপপ্ত করা হয়েছে৷ তবে বনদস্যুদের কাউকেই ধরতে পারেনি৷ আটক গাড়িটির নম্বর এ এস ০১-এল-৯০৪৪৷ অভিযোগ উঠেছে বহু মূল্যবান বনজ সম্পদ বাজেয়াপ্ত করা হলেও বন দস্যুদের টিকির নাগাল পাচ্ছে না বন দপ্তর৷ বন দপ্তরের মধ্যেই একাংশে কর্মী বনদস্যুদের সঙ্গে হাত মিলিয়েছে বলে জানা যায়৷ বন দস্যুদের নিকট গোপন বার্তা অভিযানের পূর্বেই চলে যায় খবর৷ এই সুযোগে বনদস্যুরা পালিয়ে যেতে সক্ষম হচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top