News Flash

  • Home
  • Uncategorized
  • আইআরসিটিসি-র মাধ্যমে ই-টিকিট কাটলে দিতে হবে না সার্ভিস চার্জ, ঘোষণা অর্থমন্ত্রীর
Image

আইআরসিটিসি-র মাধ্যমে ই-টিকিট কাটলে দিতে হবে না সার্ভিস চার্জ, ঘোষণা অর্থমন্ত্রীর

IRCTCনয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): রাষ্ট্রপতির মতে ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেট অধিবেশন হল `ঐতিহাসিক’| বুধবার সেই `ঐতিহাসিক’ বাজেটই পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| সাধারণ বাজেটের সঙ্গেই এদিন ঘোষণা করা হল রেল বাজেট| বাজেটে এদিন একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী| যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে প্রধান্য দিতে চাইছে মোদী সরকার সেগুলি হল, আইআরসিটিসি-র মাধ্যমে ই-টিকিট কাটলে কোনও সার্ভিস চার্জ দিতে হবে না| সেই সঙ্গে জেটলি জানিয়েছেন, রক্ষীবিহীন লেভেল ক্রসিং আর থাকবে না| ২০২০ সালের মধ্যে রক্ষীবিহীন লেভেল ক্রসিং বন্ধ করা হবে| `ঐতিহাসিক’ বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, সাড়ে ৩ হাজার নতুন রেলপথ তৈরি করা হবে| এখানেই শেষ নয়, জেটলি আরও বলেছেন, ২০১৯ সালের মধ্যে সমস্ত ট্রেনে থাকবে বায়ো টয়লেট| ২০১৯ সালের মধ্যে সব ট্রেনে থাকবে কোচ-মিত্র পরিষেবা| কোচ সম্বন্ধে যাবতীয় সমস্যার কথা সেখানে জানানো যাবে| ২০১৭-১৮ অর্থবর্ষে রেলের জন্য বাজেট বরাদ্দ হল ১ লাখ ৩১ হাজার কোটি টাকা|

রেল ভাড়া নিয়ে এদিন কোনও শব্দই খরচ করেননি অর্থমন্ত্রী| বলেননি রেল মাসুলের বিষয়েও| আরও যে সমস্ত বিষয়গুলিকে গুরুত্ব দিতে চাইছে মোদী সরকার সেগুলি হল, দেশে ২৫টি নতুন রেল স্টেশন তৈরি করা হবে| ৫০০টি স্টেশনে প্রতিবন্ধীদের জন্য লিফট ও চলমান সিঁড়ি বসানো হবে| দেশে মেট্রো রেল নিয়ে নয়া নীতি তৈরি করা হবে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top