News Flash

  • Home
  • Uncategorized
  • অর্কেস্ট্রা দেখানোর আছিলায় যুবতীকে তুলে নিয়ে ধর্ষণ
Image

অর্কেস্ট্রা দেখানোর আছিলায় যুবতীকে তুলে নিয়ে ধর্ষণ

rapelogoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ সিধাইয়ের নতুন বাজার এলাকার এক যুবতীকে তুলে নিয়ে এক যুবক ধর্ষণ করেছে৷ ধর্ষণ শেষে মেয়েটিকে বাইকে করে নিয়ে যাবার সময় ফেলে দিয়ে জখম করা হয়৷ এই ব্যাপারে সিধাই থানায় মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
জানা গিয়েছে, ঐ যুবতীকে অর্কেস্ট্রা দেখানোর নাম করে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছে এক যুবক৷ অভিযুক্তের নাম ভুপেন্দ্র দেববর্মা৷ তার বাড়ি মুড়াবাড়ি এলাকায়৷ ঘটনা দশমীর রাতে৷ মেয়েটিকে নতুন বাজার থেকে বাইকে করে বড়কাঁঠাল নিয়ে গিয়ছিল ওই যুবক৷ রাতে কলাছড়ায় একটি মন্দিরের পিছনে নিয়ে যুবতীকে ধর্ষণ করে সে৷ ধর্ষণ শেষে বাইকে করে নিয়ে আসার সময় বাইক থেকে ফেলে দেয়৷ তাকে জখম করে যুবকটি৷ রাতে ভুপেন্দ্র মেয়েটিকে তার বাড়িতে এনে রাখে৷ পরদিন তাকে ভুপেন্দ্র তার মাসীর বাড়িতে নিয়ে রাখে৷ বিষয়টি জানাজানি হতেই চাঞ্চলের সৃষ্টি হয়৷ ১৩ অক্টোবর অটো করে মেয়েটিকে নিয়ে যাবার সময় কলাছড়া এলাকায় মেয়ের বাড়ির লোকজনরা তাদের আটক করে৷ এই ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়৷ পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে৷ অভিযুক্ত এর আগেও এধরনের কাজকর্মে জড়িত ছিল৷ তার স্ত্রী সন্তানও রয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top