News Flash

  • Home
  • Uncategorized
  • আজ আগরতলা থেকে যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
Image

আজ আগরতলা থেকে যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷ সপ্তমীতে রেলে চেপে কলকাতা যাত্রার স্বপ্ণ সফল হতে চলেছে রাজ্যবাসীর৷ RAIL TRIPURAকাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হবে৷ একদিনের মধ্যেই সমস্ত টিকিট বিক্রিও হয়ে গেছে৷ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় আগরতলা-কলকাতা সরাসরি রেল পরিষেবা৷ শুক্রবার টিকিটিং শুরু হয়৷ রেল সূত্রের দাবি, এদিন দুপুরের মধ্যেই সমস্ত রিজার্ভেশন কামরার টিকিট বিক্রি হয়ে গেছে৷ মাত্র ৬০০ টাকা খরচ করে রাজ্যবাসী এখন রেলে বসে কলকাতায় যেতে পারবেন৷ এই ট্রেনে রাজ্যবাসীর জন্য সর্বোচ্চ ভাড়া ১৬৫০ টাকা৷ কারণ, আপাতত রাজ্যের যাত্রীর জন্য এই ট্রেনে বরাদ্দ রয়েছে একটি স্লিপার কামরা ও একটি বাতানুকুল থ্রি টায়ার কামরা৷
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ৩৮ ঘন্টায় পৌঁছানো যাবে কলকাতায়৷ শিয়ালদহ স্টেশনে রাত ৭টা ২৫ মিনিটে পৌঁছবে ট্রেনটি৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের দাবি, নির্দিষ্ট সময়েই এই ট্রেন গন্তব্যস্থলে পৌঁছাবে৷ আগরতলা স্টেশন থেকে যাত্রা শুরু করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহের মাঝে মোট ৩৮ টি স্টেশনে দাঁড়াবে৷ আগরতলা থেকে শুরু করে ট্রেনটির প্রথম বাণিজ্যিক স্টপেজ আমবাসা৷ ত্রিপুরায় আমবাসা ছাড়া বাণিজ্যিক স্টপেজ রয়েছে কেবলমাত্র ধর্মনগরে৷
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা থেকে সপ্তাহে দুদিন চলবে৷ শনি ও মঙ্গলবার ট্রেনটি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে৷ অনুরূপ ভাবে রবি ও বুধবার শিয়ালদহ থেকে ট্রেনটি আগরতলার উদ্দেশ্যে রওনা দেবে৷ এদিন আগরতলা স্টেশনে টিকিট ক্রয় করতে আসা জনৈক যাত্রী জানিয়েছেন, দীর্ঘদিনের স্বপ্ণ পূরণ হতে চলেছে৷ এতদিন বিমানে করে কলকাতায় যেতে হত৷ বিমান ভাড়া অত্যধিক বেড়ে গেলে সড়ক পথে গুয়াহাটি হয়ে কলকাতা যাওয়া সম্ভব হত৷ এখন আগরতলা থেকে সরাসরি ট্রেনে করে কলকাতায় যাওয়া যাবে৷ নিশ্চিতভাবে ভাড়ার ক্ষেত্রে অনেক অর্থের সাশ্রয় হবে৷ পাশাপাশি তিনি আরো বলেন, সপ্তাহে দুদিনের বদলে প্রতিদিন কলকাতার জন্য রেল পরিষেবা শুরু হওয়া খুবই জরুরি৷
এবিষয়ে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের জনৈক কর্তা জানিয়েছেন, বাণিজ্যিক বিষয়টি বিবেচনা করে আগামীদিনে সপ্তাহের প্রতিদিন আগরতলা-কলকাতা রুটে রেল চালানোর বিষয়টি ভাববে রেল বোর্ড৷ যদি দেখা যায় এই রুটে যাত্রী সংখ্যা প্রচুর তখন রেল বোর্ড সপ্তাহে প্রতিদিন ট্রেন চালানোর বিষয়ে আপত্তি করবে না৷ কিন্তু সেটা এখন সময়সাপেক্ষ বলে মন্তব্য করেন ঐ কর্তা৷ আগরতলা স্টেশনের জনৈক রেল আধিকারিক বলেন, শনিবার আগরতলা-কলকাতা ট্রেনে মারাত্মক ভিড় হতে পারে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top