News Flash

  • Home
  • Uncategorized
  • ইনস্টাগ্রামে টপ আউটফিট অফ দা ডে-এর তালিকায় দীপিকা পাড়ুকান
Image

ইনস্টাগ্রামে টপ আউটফিট অফ দা ডে-এর তালিকায় দীপিকা পাড়ুকান

মুম্বই, ১ সেপ্টেম্বর (হি.স.) : দেশ ছাড়া বিদেশেও চর্চা করা হয় বলিউড অভিনেত্রী দীপিকার ফ্যাশন নিয়ে| ভারতীয় deepika padokuneঅভিনেত্রীদের মধ্যে ইনস্টাগ্রাম টপ আউটফিট অফ দা ডে হয়েছেন তিনিই| দীপিকার আউটফিটকে নিজেদের সাইটে ২০১৬-র সেরা আউটফিট অফ দা ডে হিসেবে শেয়ার করেছে ইনস্টাগ্রাম|
ওই ছবিতে লাল রঙের লেস দেওয়া শাড়ির সঙ্গে কনট্রাস্ট করে মাল্টি কালারের ব্লাউজ় পরেছেন দীপিকা| তার সঙ্গে টিমআপ করে পরেছেন ট্র‌্যাডিশনাল কানের দুল| কিছুদিন আগেই ফোবস প্রকাশ করেছে বিশ্বের সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের তালিকা| সেই তালিকায় ১০ নম্বরে নাম রয়েছে দীপিকার| ভারতীয় অভিনেত্রীদের মধ্যে থেকে তালিকায় একমাত্র নাম রয়েছে তাঁরই| ফোবসের তালিকা অনুযায়ী দীপিকার পারিশ্রমিক ৬৭ কোটি টাকারও বেশি| তবে আপাতত আপকামিং ছবি পদ্মাবতী নিয়ে ব্যস্ত আছেন দীপিকা| ছবিতে রানি পদ্মাবতীর ভূমিকায় দেখা যাবে তাঁকে| শোনা গেছে, ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে সেট|-

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top