News Flash

  • Home
  • Uncategorized
  • রামঠাকুর কলেজে ফের এসএফআই’র হামলায় ছাত্র পরিষদের চারজন জখম
Image

রামঠাকুর কলেজে ফের এসএফআই’র হামলায় ছাত্র পরিষদের চারজন জখম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগষ্ট৷৷ সেপ্ঢেম্বরে রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন৷ এই নির্বাচনকে কেন্দ্র করে Viky Prasadএখন থেকেই ছাত্র আন্দোলন জোরদার হচ্ছে৷ সেই সঙ্গে বাড়ছে রাজনৈতিক হিংসার ঘটনাও৷ শুক্রবার শহরের রামঠাকুর কলেজে এসএফআইয়ের হামলার শিকার হয়ে তৃণমূলের ছাত্র পরিষদের সাতজন জখম হয়েছিলেন৷ তার রেশ কাটতে না কাটতেই সোমবার ফের ঐ কলেজে এসএফআইরে হামলায় ছাত্রপরিষদের চারজন সদস্য রক্তাক্ত হয়েছেন৷ ঘটনাকে কেন্দ্র করে রামঠাকুর কলেজ সহ আশেপাশের এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ ছাত্র পরিষদের নেতা ভিকি প্রসাদ অভিযোগ করেছেন, এসএফআই রাজ্য সভানেত্রী নিলাঞ্জনা রায়ের নেতৃত্বে সিপিএম ক্যাডাররা আক্রমণ সংঘটিত করেছে৷ এদিকে ঘটনার পর কলেজ এলাকায় প্রচুর সংখ্যায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে৷
সংবাদে প্রকাশ, শুক্রবার রামঠাকুর কলেজে সদস্যপদ সংগ্রহ অভিযান করতে গেলে এসএফআই কর্মী সমর্থকরা ছাত্র পরিষদের সদস্যদের উপর হামলা চালায়৷ তাতে ছাত্র পরিষদের সাতজন গুরুতর জখম হয়েছিল৷ তাদের জি বি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে৷ এই হামলার ঘটনার সাথে যুক্তদের বিরুদ্ধে এ ডি নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল ছাত্র পরিষদের তরফ থেকে৷ দুই দিন অতিক্রান্ত হয়ে গেলেও গ্রেপ্তারের কোন উদ্যোগ নেয়নি পুলিশ৷ পুলিশের এই নিষ্ক্রীয়তার প্রতিবাদে সোমবার ছাত্র পরিষদের সমর্থকরা রামঠাকুর কলেজ সহ আশেপাশের এলাকায় মিছিল সংগঠিত করে৷ এই মিছিলের উপর হামলা চালিয়েছে এসএফআই কর্মীরা৷
এদিকে, এই ঘটনার পর তৃণমূল ভবেন এক সাংবাদিক সম্মেলনে ছাত্র পরিষদের নেতা ভিকি প্রসাদ জানান, মিছিলটির উপর আক্রমণ চালায় এসএফআই রাজ্য সভানেত্রী নিলাঞ্জনা রায়ের সিপিএম ক্যাডাররা৷ বাধারঘাট সিপিএম পার্টি অফিসে আগে থেকেই উপস্থিত ছিল সিপিএম ক্যাডাররা এবং সমাজদ্রোহীরা৷ মিছিলটি শান্তিপূর্ণভাবেই চলছিল৷ আচমকা কাচের বোতাল ও লাঠি নিয়ে হামলা চালানো হয়৷ তাতে ছাত্র পরিষদের চারজন আহত হয়েছে৷ আহতরা হলেন, মনিষ দেবনাথ, তন্ময় সাহা, পিনাকী চক্রবর্তী এবং বিশ্বজিৎ পাল৷ ভিকি প্রসাদ এই ধরনের হামলার তীব্র নিন্দা করেন৷ পাশাপাশি তিনি অভিযোগ করেন সামনেই কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন৷ কলেজে অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য এই ধরনের হামলা চালাচ্ছে এসএফআই৷ আগামীদিনে এই ধরনের হামলার জবাব এসএফআইয়ের ভাষাতেই ছাত্র পরিষদ দেবে বলে জানিয়েছেন ভিকি প্রসাদ৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top