News Flash

  • Home
  • Uncategorized
  • বেগেম্যানকে সঙ্গী করে উইনস্টন-সালেম ওপেনের ফাইনালে পৌঁছলেন লিয়েন্ডার
Image

বেগেম্যানকে সঙ্গী করে উইনস্টন-সালেম ওপেনের ফাইনালে পৌঁছলেন লিয়েন্ডার

উইনস্টন-সালেম, ২৭ আগস্ট (হি.স.) : উইনস্টন-সালেম ওপেনের ফাইনালে লিয়েন্ডার পেজ| ভারতের সর্বকালের অন্যতম Leander_Paesসেরা এই টেনিস তারকা জার্মানির আন্দ্রে বেগেম্যানকে সঙ্গী করে ফাইনালে পৌঁছন | সেমিফাইনালে তাঁরা হারিয়ে দিয়েছেন পাকিস্তানের আইসাম উল হক কুরেশি ও সুইডেনের রবার্ট লিন্ডস্টেডকে | তাঁদের পক্ষে খেলার ফল ১-৬, ৭-৬, ১০-৪|
সেমিফাইনালে অবাছাই লিয়েন্ডার-বেগেম্যান জুটির লড়াই সহজ হয়নি| প্রথম সেটে তাঁদের সার্ভিস দু বার ব্রেক করে সহজেই জিতে যান কুরেশি-লিন্ডস্টেড| দ্বিতীয় সেটে লড়াই করে জিততে হয় লিয়েন্ডারদের| শেষপর‌্যন্ত সুপার টাইব্রেকারে তাঁরা তৃতীয় সেট জিতে ফাইনালে পৌঁছে যান| এবার তাঁদের প্রতিপক্ষ স্পেনের গিলেরমো গার্সিয়া লোপেজ ও ফিনল্যান্ডের হেনরি কন্তিনেন

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top