উইনস্টন-সালেম, ২৭ আগস্ট (হি.স.) : উইনস্টন-সালেম ওপেনের ফাইনালে লিয়েন্ডার পেজ| ভারতের সর্বকালের অন্যতম
সেরা এই টেনিস তারকা জার্মানির আন্দ্রে বেগেম্যানকে সঙ্গী করে ফাইনালে পৌঁছন | সেমিফাইনালে তাঁরা হারিয়ে দিয়েছেন পাকিস্তানের আইসাম উল হক কুরেশি ও সুইডেনের রবার্ট লিন্ডস্টেডকে | তাঁদের পক্ষে খেলার ফল ১-৬, ৭-৬, ১০-৪|
সেমিফাইনালে অবাছাই লিয়েন্ডার-বেগেম্যান জুটির লড়াই সহজ হয়নি| প্রথম সেটে তাঁদের সার্ভিস দু বার ব্রেক করে সহজেই জিতে যান কুরেশি-লিন্ডস্টেড| দ্বিতীয় সেটে লড়াই করে জিততে হয় লিয়েন্ডারদের| শেষপর্যন্ত সুপার টাইব্রেকারে তাঁরা তৃতীয় সেট জিতে ফাইনালে পৌঁছে যান| এবার তাঁদের প্রতিপক্ষ স্পেনের গিলেরমো গার্সিয়া লোপেজ ও ফিনল্যান্ডের হেনরি কন্তিনেন
বেগেম্যানকে সঙ্গী করে উইনস্টন-সালেম ওপেনের ফাইনালে পৌঁছলেন লিয়েন্ডার
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















