News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যা পরিস্থিতির আরও অবনতি মালদায়, ৫৫৫৮টি পরিবার ক্ষতিগ্রস্ত
Image

বন্যা পরিস্থিতির আরও অবনতি মালদায়, ৫৫৫৮টি পরিবার ক্ষতিগ্রস্ত

মালদা, ২৭ আগস্ট (হি.স): মালদা জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে| নতুন করে প্লাবিত হয়েছে আরও ১৪টি Floodগ্রাম| ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হাজার ৫৫৮টি পরিবার| গঙ্গার বিপদসীমার ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে| সরকারি ভাবে শনিবার দুপুরে এই খবর জানিয়েছেন জেলাশাসক শরদ দ্বিবেদি| তিনি বলেন, আগামী ২১ সেপ্টেম্বর ভাঙন ও বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছেন মালদায়| জেলাশাসক বলেন, বন্যা কবলিত এলাকায় পর‌্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে| ভাঙনে যাদের ঘর-বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে এবং বন্যায় যাদের বাড়ি-ঘর ডুবে গিয়েছে তাদেরকে স্থানীয় স্কুলগুলিতে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে| শনিবার ওই ভাঙন কবলিত এলাকায় যান সিপিএমের প্রাক্তন বিধায়ক বিশ্বানাথ ঘোষ সহ সিপিএম নেতারা| ভাঙন কবলিত এলাকার মানুষদের পুনর্বাসনের দাবী তুলেছেন তারা| শুধু তাই নয়, গঙ্গার ভাঙনে যে সব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভিটেমাটি হারিয়েছেন তাদের প্রত্যেকের পুনর্বাসনের জন্য সব দলই এগিয়ে এসেছেন| উল্লেখ্য, এবারে গঙ্গার ভাঙনে ভিটেমাটি হারিয়ে কার‌্যত গৃহহীন হয়ে পড়েছেন বৈষ্ণবনগর কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বাধীন সরকার| ভিটেমাটি নদী গর্ভে চলে যাওয়ায় পাশের গ্রামের এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছেন বিধায়ক স্বাধীন সরকার| তার ভাই এবং পরিবারের লোকরেরাও তাদের আত্মীয় ও বন্ধুদের বাড়িতে আশ্রয় নিয়েছেন|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top