নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ আগষ্ট৷৷ বিদ্যুতের ছোবলে প্রাণ গেল এক ব্যক্তির৷ নিজের ক্ষেতের কাজ সেরে বাড়ী ফেয়ার
পথে গাছে পেয়ারা পারতে গেলেই বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃতু হয় তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকার নীলকমল ভৌমিক (৫৫) নামে এক কৃষকের৷ ঘটনা প্রত্যক্ষ করে তার ছেলেরা ঘটনাস্থল থেকে ১২ টা নাগাদ তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে৷ তার মৃত্যুতে পরিবারের লোকজন কন্নায় ভেঙ্গে পরে হাসপাতাল চত্বরে৷ উনার ছেলে জানায় সকালবেলা ধান ক্ষেতের কাজ করতে যায় ফিরে আসার সময় প্রচন্ড গরমে তৃষ্ণা মেটাতে পেয়ারা গাছ থেকে পয়ারা পারতে গেলেই বাড়ীর পাশদিয়ে বিদ্যুতের পরিবাহী তার পেয়ারা গাছের শাখায় লেগে ছিল তা থেকেই এই বিপত্তি ঘটে৷ তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ এদিনই বেলা ২টা নাগাদ তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতাল থেকে ময়না তদন্তের পর মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷
বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















