নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগষ্ট৷৷ ১২ দফা দাবীতে বিজেপি আমবাসা মন্ডল কমিটির পক্ষ থেকে বুধবার আমবাসা পুর
পরিষদে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷
ধলাই জেলার আমবাসা নগর পঞ্চায়েতকে পুর পরিষদে উন্নীত করা হলেও পরিষেবার মান বিন্দুমাত্র উন্নত হয়নি৷ উন্নয়নের ছোঁয়া লাগেনি পুর পরিষদ এলাকায়৷ আমবাসা বাজার এলাকায় জল নিস্কাশনের কোন ব্যবস্থা নেই৷ ফলে বৃষ্টি হলেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ পুর এলাকার ১২ দফা দাবী আদায়ের লক্ষ্যে বুধবার পুর নিগমের আধিকারিকদের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷ দাবীগুলির যৌক্তিকতা বিশ্লেষণ করেন আমবাসা মন্ডল সভাপতি গোপাল সুত্রধর৷ দাবী পূরণ না হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে বিজেপির পক্ষ থেকে হুশিয়ারী দেওয়া হয়েছে৷
পুরবাসীরা পরিষেবা থেকে বঞ্চিত আমবাসায় বিজেপির ডেপুটেশন
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















