News Flash

  • Home
  • Uncategorized
  • বাইদ্যাদীঘিতে প্রচুর পরিমানে নেশা সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার নেই
Image

বাইদ্যাদীঘিতে প্রচুর পরিমানে নেশা সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ আগষ্ট৷৷ বিশালগড় ডিসিএম উত্তম দাস বৈষ্ণবের নেতৃত্বে নেশা বিরোধী অভিযান অব্যাহত NAASAরয়েছে৷ মহকুমার বাইদ্যাদীঘি বাজারে চারটি দোকানে শনিবার গোপন সূত্রে অভিযান চালিয়ে বিস্তর পরিমানে নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে৷ ডিসিএম এবং আবগারী দপ্তরের আধিকারীকরা যৌথভাবে অভিযান চালিয়েছে৷ উদ্ধার হওয়া নেশা সামগ্রীর মধ্যে রয়েছে দেশী ও বিলেতী মদ, নেশার টেবলেট, কোরেস্ক৷ তাছাড়াও কিছু ওষুধও বাজেয়াপ্ত করেছে৷ ওষুধের মধ্যে রয়েছে গর্ভনিরোধক পিল, যৌন উত্তেজক টেবলেট৷
ডিসিএম জানিয়েছেন দীর্ঘদিন ধরেই বাইদ্যাদীঘি বাজার এলাকায় বিভিন্ন দোকানে নেশা সামগ্রী বিক্রি করা হচ্ছিল৷ এই বিষয়ে অভিযোগ আসছিল মহকুমা প্রশাসনের কাছে৷ এরই প্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে৷ নেশা সামগ্রীর অবৈধ ব্যবসা বন্ধ করা এবং নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষা করার জন্যই মহকুমা প্রশাসনের তরফ থেকে লাগাতর অভিযান চালানো হচ্ছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top