News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধান শিক্ষিকার গাফিলতিতে দু’বার ছাত্রছাত্রীদের খাওয়ানো হলে কৃমিনাশক ওষুধ
Image

প্রধান শিক্ষিকার গাফিলতিতে দু’বার ছাত্রছাত্রীদের খাওয়ানো হলে কৃমিনাশক ওষুধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার গাফিলতিতে একই সুকলে পরপর দুইবার কৃমিনাশক GenericMedicinessssssঔষধ খাওয়ানোর অভিযোগ উঠেছে৷ একই মাসে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হয়েছে কৃমিনাশক ঔষধ৷ কলকলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার দায়িত্বজ্ঞানহীন ভূমিকা ক্ষোভে ফুসছেন অভিভাবকরা৷ সর্বভারতীয় কর্মসূচীর অঙ্গ হিসেবে সপ্তাহব্যাপী কৃমিনাশক ঔষুধ খাওয়ানো হয় রাজ্যেও৷ বিদ্যালয়ের প্রধান-শিক্ষকের দায়িত্বজ্ঞানহীন ভূমিকায় বামুটিয়া কলকলিয়া উচ্চ বিদ্যালয়ে একই ক্লাসে পর পর ২ বার কৃমিনাশক ঔষুধ খাওয়ানোর অভিযোগ উঠেছে খোদ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে৷ চলতি মাসের ১০ তারিখ একবার খাওয়ানো হয় ঔষুধ৷ দপ্তর থেকে নির্দেশ আসে যে সমস্ত ছেলে মেয়েরা ঔষুধ খায়নি তাদের আরেক দিন খাওয়ানো হবে৷ সেই মোতাবেক প্রধান শিক্ষিকা সপ্তম শ্রেণীতে গিয়ে নিজে হাতে ছেলে-মেয়েদের ঔষুধ তুলে দেন৷ অনেক শিক্ষক-শিক্ষিকা তাদের বাধা দিলেও তিনি এতে কর্ণপাত করেন নি বলে অভিযোগ৷ দেখা গেছে একই শ্রেণীর পাপিদা পাল, শুনালিপা পাল, আশিষ সরকাররা একই সপ্তাহে দুইবার ঔষুধ খেয়েছে৷ অভিভাবকরা এ নিয়ে চাপ সৃষ্টি করতেই নড়েচড়ে বসেছে অন্যান্য অভিভাবকরা৷ এই অভিযোগ স্বীকার করেছেন প্রধান শিক্ষিকা পাঞ্চালী দেববর্মা৷
এদিকে ঘটনায় ছাত্র-ছাত্রীদের মধ্যে ভয় -অন্যদিকে অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে৷ কেননা কৃমিনাশক ঔষুধ নিয়মমাফিক না খেলে মারাত্মক অসুবিধায় পড়তে হতে পারে৷ এক্ষেত্রে এখন নানা প্রশ্ণ দেখা গিয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top