News Flash

  • Home
  • Uncategorized
  • পরিকাঠামো দূর্বলতার দরুন নলুয়া স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা শিকেয়
Image

পরিকাঠামো দূর্বলতার দরুন নলুয়া স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা শিকেয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷ স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীর নির্বাচনী এলাকাতেই স্বাস্থ্যকেন্দ্রের বেহালদশা৷ নুলুয়ায় SCHOPEজনগণ আজও উন্নত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত৷ ৫ বছর আগে নুলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যাত্রা শুরু হলেও পরিকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত হাসপাতালটি৷ ফলে চিকিৎসা পরিষেবা সঠিক না পাওয়ায় অভিযোগ উঠেছে৷
আজ থেকে প্রায় ১৫ বছর আগে নুলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি স্থাপিত হয়৷ ২০১১ সালে নতুন কলেবরে নতুন পাকাবাড়ির উদ্বোধন হয়৷ তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী এই স্বাস্থ্য কেন্দ্রটি উদ্বোধন করে আশ্বাস দিয়েছিলেন উন্নত পরিষেবা দেওয়া হবে৷ কিন্তু পরিকাঠামোগত উন্নয়নে আজও পরিষেবা দিতে ব্যর্থ এই হাসপাতালটি৷ তাই ক্ষোভ বিরাজ করছে নলুয়াবাসীর মধ্যে৷ নলুয়া ৫টি গ্রাম পঞ্চায়েতর প্রায় ৭ হাজার মানুষ এই স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভর৷ মাত্র ২ জন চিকিৎসক থাকায় পরিষেবা দেওয়া হচ্ছেনা সঠিকভাবে নার্স ৪ জন, গ্রুপ ডি ৩ জন এবং ক্যাজুয়েল সুপার ২ জন থাকলেও চার মাস যাবৎ বেতন পাচ্ছেননা৷ হাজার হাজার লোক এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভর থাকলেও মাত্র ১০টি বেড অছে৷ বেশির ভাগ রোগীই মেঝোতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে৷ হাসপাতালে নেই পানীয়জল৷ অপরিচ্ছন্নতায় হাসপাতালের এই পরিষেবায় রীতি মত ক্ষুদ্ধ এলাকার মানুষ৷
এছাড়াও অভিযোগ উঠেছে নলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়া হয়৷ রোগীও তাদের আত্মীয় পরিজনদের এই অভিযোগ স্বাকীর করে হাসপাতালের এমওআইসি শান্তুুপাল৷ সম্প্রতি নলুয়াবাসির তরফে হাসাপাতালের পরিষেবা উন্নত করতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হয়৷ কিছু সুরহা হয়নি৷ তবে কবে নাগাদা হবে এটাই লাখটাকার প্রশ্ণ হয়ে দাড়িয়েছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top