বিশেষ প্রতিনিধি, শান্তিবাজার, ১৭ আগষ্ট৷৷ শান্তিরবাজার মহকুমার আর কে গঞ্জের বাসিন্দা কাঞ্চন নাথের সাথে বছর আগে সংগীতার বিবাহ হয়৷ কাঞ্চন নাথ পেশায়
বাইখোড়া দ্বাদশশ্রেণী বিদ্যালয়ের শিক্ষক৷ সংগীতা শান্তিরবাজার সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম সুকলে শিক্ষকতা করতেন৷ তাদের আট বছরের একটি কন্যা সন্তান ও আছে৷ সংগীতার বাড়ির লোকজনদের অভিযোগ কাঞ্চন নাথ প্রায় সময় টাকার জন্য সংগীতাকে মারধোর করত৷ অত্যচারের সীমা ছাড়িয়ে যাবার পর গতকাল বিকেলে সংগীতা নিজ বাড়ি সামনে রাবার গাছের মধ্যে ফাঁসিতে আত্মহত্যা করেন৷ সংগীতার বাড়ির লোকজন গতকাল না আসার ফলে মৃতদেহটি শান্তিরবাজার জেলা হাসপাতালে এনে রাখা হয়৷ আজ দুপুরে সকলের উপস্থিতিতে মৃতদেহটির ময়নাতদন্ত করা হয়৷ মৃতার শ্বশুরবাড়ির লোকজন পুলিশের অনুপস্থিতিতে মৃতদেহটি গাছ থেকে নামিয়ে ফেলেছে৷ এই নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ণ জেগে উঠেছে৷ মৃতার পরিবার থেকে আজ শান্তিরবাজার থানার একটি মামলা দায়ের করেন৷ পুলিশ আসামী কাঞ্চন নাথকে গ্রেপ্তার করেন৷ শান্তিরবাজার থানায় মামলার নম্বর ৫৩/১৬৷ মামলা হয় আইপিসি ৪৯৮এ/৩০২/৩৪ ধারায়৷ এই দিকে অভিযুক্ত আসামী কাঞ্চন নাথ জানান উনার স্ত্রী মানসিক ভাসাম্যহীন৷
স্ত্রীর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গ্রেপ্তার স্বামী
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















