রিও ডি জেনেইরো, ১৭ আগস্ট : ইতিহাসে মহিলা জিমন্যাস্ট হিসেবে একটি অলিম্পিক আসরে সর্বোচ্চ চারটি সোনা জয়ের রেকর্ড গড়লেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিমোন
বাইলস| মেয়েদের ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে সেরা হয়ে অলিম্পিকের আসরে মহিলা জিমন্যাস্টে পঞ্চম মহিলা হিসেবে চারটি সোনা জেতেন তিনি |
১৫.৯৬৬ স্কোর করে রিও অলিম্পিকে নিজের চতুথ র্ সোনা নিশ্চিত করেন বাইলস| সঙ্গীতের তালে ফ্লোরে চোখ ধাঁধানো পারফরম্যান্সে সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখেন ১৯ বছর এ তরুণী| তার স্বদেশী আলেকজান্দ্রা রেইজম্যান রুপা পদক গলায় ঝোলান| ব্রোঞ্জ জেতেন ব্রিটেনের এ্যামি টিংকলার| দুজনের স্কোর যথাক্রমে ১৫.৫০০, ১৪.৯৩৩|
এর আগে দলীয়, অল-অ্যারাউন্ড ও ভল্টে সেরা হয়েছিলেন বাইলস| এবার ফ্লোরে সোনা জিতে রেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছেন তিনি| এই কৃতিত্ব আছে চারজনের| সোভিয়েত ইউনিয়নের লারিসা লাতিনিনা (১৯৫৬, মেলবোর্ন), হাঙ্গেরির আগনেস কেলেতি (১৯৫৬, মেলবোর্ন), চেক রিপাবলিকের ভেরা চাসলাভস্কা (১৯৬৮, মেক্সিকো) ও রোমানিয়ার একাতেরিনা সাবো (১৯৮৪, লস অ্যাঞ্জেলস)|
পঞ্চম মহিলা হিসেবে একটি অলিম্পিকে চারটি সোনা জয় জিমন্যাস্ট সিমোনের
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















