গোপালগঞ্জ (বিহার), ১৭ আগস্ট (হি.স.): বিহারের গোপালগঞ্জে বিষাক্ত মদ খেয়ে মৃতু্য হল ১৩ জনের| গুরুতর অসুস্থ আরও বেশ কয়েকজন| তাঁরা হাসপাতালে
চিকিত্সাধীন| স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাতে গোপালগঞ্জের হরখুয়া খাজুরবানি এলাকায় বিষাক্ত মদ খেয়ে প্রাণ হারান ১৩ জন| বিষাক্ত মদ খাওয়ার পর থেকেই পেটে ব্যাথা শুরু হয় তাঁদের| সেই সঙ্গে শুরু হয় বমি| স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সকলকে| সেখানেই মৃতু্য হয় ১৩ জনের| স্থানীয় এবং মৃতের পরিবারের লোকজনের অভিযোগ, বিষ মদ খেয়েই মৃতু্য হয়েছে| কিন্তু জেলা শাসক জানিয়েছেন, মৃতু্যর কারণ বিষ মদ নয়| ঘটনার তদন্তে গঠিত হয়েছে ৩ সদস্যের একটি দল|
মাত্র কয়েক মাস আগেই বিহারকে ড্রাই স্টেট ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| তারপরই বিষাক্ত মদ শহরে এল কীভাবে, তা নিয়ে অস্বস্তিতে পড়েছে প্রশাসন| গোপালগঞ্জের এএসপি রবিরঞ্জনের দাবি, বিষক্রিয়ার কোনও প্রমাণ চিকিত্সকরা পাননি| সম্ভবত, অন্য কোনও অসুখে মৃতু্য হয়েছে তাঁদের|
বিহারের গোপালগঞ্জে বিষাক্ত মদ খেয়ে মৃত ১৩, অস্বস্তিতে প্রশাসন
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















