নিউইয়র্ক, ১৫ আগস্ট(হি.স.) : গুলির শব্দ শোনা গেল অ্যামেরিকার জন এফ কেনেডি বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে|
পরপর দুটি গুলির আওয়াজ আসে টার্মিনাল থেকে| এই মুহূর্তে টার্মিনালটি ফাঁকা করে তল্লাশি চালাচ্ছে মার্কিন পুলিশ| এই ঘটনাকে অ্যামেরিকায় ফের বন্দুকবাজের হানা বলেই আশঙ্কা করা হচ্ছে|
শনিবার রাতে গুলির শব্দ শোনা যায় ৮ নম্বর টার্মিনাল থেকে| সন্দেহভাজন বন্দুকবাজের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ| বিমানবন্দরে উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে নিউইয়র্ক পুলিশ সূত্রে জানা গিয়েছে| পুলিশ জানিয়েছে, ৮ নম্বর টার্মিনাল থেকে পরপর দুটি গুলির শব্দ শুনতে পায় তারা| তবে সেগুলি আসল গুলির শব্দ কিনা তা নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ|
এফ কেনেডি বিমানবন্দরের টার্মিনালে গুলির শব্দ, উত্তেজনা
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















