News Flash

  • Home
  • Uncategorized
  • মদ্যপান নিয়ে বিতর্কে জড়ালেন টিএসআর কমান্ডেন্ট
Image

মদ্যপান নিয়ে বিতর্কে জড়ালেন টিএসআর কমান্ডেন্ট

tsrনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগষ্ট৷৷ মদ্য পান নিয়ে আরক্ষা প্রশাসনের এক আধিকারীকের বক্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে৷ টিএসআর ১৩ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট নগেন্দ্র  দেববর্মা কাঞ্চনপুর মহকুমাতে পুলিশের প্রয়াস কর্মসূচির অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন ‘আমি আট বছর বয়স থেকে মদ খাই, এখনও খাই৷ উপজাতি মেয়েরাও মদ্য পান করে থাকে৷ এটাই উপজাতিদের সংসৃকতি৷’ অনুষ্ঠানে পুলিশ প্রশাসন ও সাধারণ প্রশাসনের পদস্থ আধিকারীকরা উপস্থিত ছিলেন৷ কমান্ডেন্টের এই এই বক্তব্যের পর রীতিমতো অস্বস্তিতে পড়ে যায় উপস্থিত আধিকারীকরা৷ অথচ এই অনুষ্ঠানেই পুলিশের মদ বিরোধী অভিযান নিয়ে বক্তব্য রেখেছিলেন পদস্থ পুলিশ আধিকারীকরা৷ তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখতে গিয়ে নগেন্দ্র দেববর্মা এই মন্তব্য করেন৷ আরক্ষা দপ্তরের একজন আধিকারীক হয়ে কিভাবে তিনি একথা বললেন এনিয়ে জোর বিতর্ক উঠেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top