News Flash

  • Home
  • Uncategorized
  • অমরপুরে ছেয়ে গেছে মেয়াদোত্তীর্ণ সামগ্রী, মাঠে নামলেও ব্যর্থতার মুখ দেখল প্রশাসন
Image

অমরপুরে ছেয়ে গেছে মেয়াদোত্তীর্ণ সামগ্রী, মাঠে নামলেও ব্যর্থতার মুখ দেখল প্রশাসন

Golden Tripura Wideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ অমরপুর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের কর্মকর্তারা মেয়াদ উত্তীর্ণ সামগ্রীর বিরুদ্ধে অভিযানে নেমেছেন৷ মঙ্গলবার নতুন বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালানো হয়৷ তবে, মেয়াদ উত্তীর্ণ কোন জিনিসপত্র মিলেনি৷ বেশ কিছু দোকানের লাইসেন্স পরীক্ষা করার চেষ্টা করেন মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের কর্মকর্তারা৷ অনেকেরই লাইসেন্স নেই৷ তাদের বিরুদ্ধে কঠোর কোন ব্যবস্থা গ্রহণ করা না হলেও প্রত্যেককে লাইসেন্স করে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, শুধু নতুন বাজারেই নয়, শহর এলাকার বাইরের বাজারগুলিতে অধিকাংশ দোকানে লাইসেন্স নেই৷ খাদ্য দপ্তর ও মহকুমা প্রশাসন এসবের বিরুদ্ধে অভিযান চালানোর তেমন কোন নজির নেই বললেই চলে৷ মঙ্গলবার নতুন বাজারে অভিযান চালানোর পর ঐ এলাকার ব্যবসায়ীরা নড়েচড়ে বসেছে৷ এদিকে, অমরপুর চেলাগাঙ সড়কে একটি গাড়ি আটক করে ৯০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে৷ গাড়ির চালকের কাছে এর কোন বৈধ কাগজপত্র মিলেনি৷ তিনটি ড্রাম্প ভর্তি করে ডিজেল নিয়ে যাওয়া হচ্ছিল৷ ডিজেলগুলি নতুন বাজার থানায় নিয়ে যাওয়া হয়েছে৷ গাড়ির চালক জানিয়েছে তার মালিক এই ডিজেল পাউয়ার টিলারের জন্য নিয়েছেন৷ এসংক্রান্ত কোন কাগজও দেখাতে পারেনি গাড়ির চালক৷ খাদ্য দপ্তরের কর্মকর্তারা বলেছেন, যতক্ষণ পর্যন্ত বৈধ কাগজপত্র না দেখানো হবে ততক্ষণ ডিজেল ফেরত দেওয়া হবে না৷ বরং এব্যাপারে মামলা গৃহীত হবে৷ এদিকে, নতুন বাজার চেলাগাঙ, অমরপুর সহ বিভিন্ন এলাকায় জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে৷ ঐসব এলাকায় প্রতি লিটার পেট্রোল ২৫০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে৷ কালোবাজারিরা এভাবে চড়া দামে পেট্রোল বিক্রি করে মানুষের পকেট কাটতে শুরু করেছে৷ প্রশাসন এসবের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top