News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সড়ক ও জ্বালানী সংকটের জন্য কেন্দ্রের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খন্ডন বিজেপি রাজ্য সভাপতির
Image

জাতীয় সড়ক ও জ্বালানী সংকটের জন্য কেন্দ্রের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খন্ডন বিজেপি রাজ্য সভাপতির

BJP BIPLABনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ আসাম আগরতলা জাতীয় সড়ক এবং জ্বালানী সংকটের জন্য বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত অভিযোগ খন্ডন করেছেন দলের রাজ্য সভাপতি৷ শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, লোয়ারপোয়া থেকে চুড়াইবাড়ি সাত কিলোমিটার রাস্তার একটা অংশ সংস্কার করা হয়ে গিয়েছে৷ তাতে গাড়ি চলাচলও শুরু হয়েছে৷ এদিকে, গত ২৯ জুলাই আসাম থেকে আগরতলার উদ্দেশ্যে সাড়ে তিনশর বেশী গাড়ি আগরতলায় প্রবেশ করেছে এবং ত্রিপুরা থেকে ২০০টি গাড়ি আসামে প্রবেশ করেছে৷ এদিন তিনি আরও জানিয়েছেন, ২৯ জুলাই ৩০টি জ্বালানী তেলের গাড়ি আসাম থেকে ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে৷ তার মধ্যে ২৭টি পেট্রোলের, ৩১টি ডিজেলের এবং ১২টি এলপিজির গাড়ি রয়েছে৷ ২৭টি জ্বালানী তেলের গাড়ি এবং ১২টি এলপিজির গাড়ি ধর্মনগর ও বিশালগড় প্ল্যান্টে ইতিমধ্যে প্রবেশ করেছে৷ তিনি জানান, আগামী দুই দিনের মধ্যে আরও একশটি জ্বালানীর গাড়ি ত্রিপুরার উদ্দেশ্যে রওয়ানা হবে৷ তার মধ্যে ৫০টি ট্যাঙ্কার চুড়াইবাড়ি চেকপোস্টে দাঁড়ানো আছে৷
এদিকে, মেঘালয়ের দাউকি হয়ে বাংলাদেশ দিয়ে ধর্মনগর পর্যন্ত জ্বালানী তেল আনার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিবের তত্ত্বাবধানে একটি সার্ভে করা হয়েছে৷ বিকল্প রাস্তার ঐ সার্ভে রিপোর্ট ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের কাছে জমা দেওয়া হয়েছে৷ যেহেতু বিষয়টি পররাষ্ট্র বিষয়ক সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে ইতিবাচক সমাধান বের হবে৷ এছাড়াও রেলের ওয়াগনে করে ধর্মনগর ডিপো পর্যন্ত জ্বালানী তেল পৌঁছানোর বিষয়ে রেল মন্ত্রক গত ১৮ জুলাই সার্ভে করেছে৷ রেলের ওয়াগনে করে জ্বালানী তেল আনার ক্ষেত্রে পরিকাঠামোগত কিছু বিষয় রয়েছে৷ ফলে, আশা করা যাচ্ছে আগামী ৪৫ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন হয়ে যাবে৷ বিজেপি রাজ্য সভাপতি এদিন এই তথ্য জানানোর পাশাপাশি জ্বালানী তেলের একটি হিসাব তুলে ধরেছেন৷ তিনি জানান, ২০১৫ সালের জুলাই পর্যন্ত পেট্রোলের সরবরাহ করা হয়েছিল ৩৫ হাজার কিলোলিটার এবং ডিজেল ৬৪ হাজার কিলোলিটার৷ ২০১৬ জুলাই পর্যন্ত পেট্রোল ৩৬ হাজার কিলোলিটার এবং ডিজেল ৫৬ হাজার কিলোলিটারের সরবরাহ করা সম্ভব হয়েছে৷ এই হিসাব তুলে ধরে তিনি প্রশ্ণ করেন, আজ গোটা রাজ্যে জ্বালানী তেলের যে সংকট দেখা দিয়েছে, প্রকৃত অর্থে এর জন্য দায়ী কে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top