News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাণবন্ত অনুষ্ঠানে জাগরণ এর ১৪২৩ বঙ্গাব্দের বিশেষ সাহিত্য সংসৃকতি সংখ্যার আবরণ উন্মোচন
Image

প্রাণবন্ত অনুষ্ঠানে জাগরণ এর ১৪২৩ বঙ্গাব্দের বিশেষ সাহিত্য সংসৃকতি সংখ্যার আবরণ উন্মোচন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ রাজ্যের প্রথম দৈনিক সংবাদপত্র জাগরণ ১৪২৩ বঙ্গাব্দের বিশেষ সংখ্যা মঙ্গলবার

মঙ্গলবার আগরতলায় জাগরণ ভবনে জাগরণ এর ১৪২৩ বঙ্গাব্দের বিশেষ সাহিত্য সংসৃকতি সংখ্যার আবরণ উন্মোচিত হয়৷ ছবি নিজস্ব৷
মঙ্গলবার আগরতলায় জাগরণ ভবনে জাগরণ এর ১৪২৩ বঙ্গাব্দের বিশেষ সাহিত্য সংসৃকতি সংখ্যার আবরণ উন্মোচিত হয়৷ ছবি নিজস্ব৷

জাগরণ ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ রবীন্দ্রনাথ দাশ শাস্ত্রী ও প্রখ্যাত সংগীত শিল্পী, লেখক প্রাণতোষ কর্মকার৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগরণ সম্পাদক পরিতোষ বিশ্বাস৷ মূলতঃ বাংলাভাষা ও বাংলা সাহিত্যের অঙ্গনকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে রাজ্যের প্রথম দৈনিক সংবাদপত্র জাগরণ এই উদ্যোগ গ্রহণ করে৷ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ জাগরণ পত্রিকার এই সৃজনশীল কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন৷ বরাবরই সৃজনশীল কাজের সঙ্গে রাজ্যের প্রথম দৈনিক সংবাদপত্রটি ওতপ্রোতভাবে জড়িয়ে সাহিত্য সংসৃকতিকে সঠিকপথে পরিচালনা করার মুখ্য ভূমিকা পালন করে চলেছে বলেও তারা অভিমত ব্যক্ত করেন৷ এদিন জাগরণ এর ১৪২৩ বঙ্গাব্দের বিশেষ সংখ্যার আবরণ উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রবীন্দ্রনাথ দাশ শাস্ত্রী৷
[vsw id=”pzQ2gEAVVQo” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]জাগরণ এর বিশেষ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ডঃ রবীন্দ্রনাথ দাশ শাস্ত্রী তাঁর মূল্যবান ভাষণে বলেন, সংবাদপত্র বাংলা সাহিত্যকে চিরকালই সমৃদ্ধ করে চলেছে৷ সংবাদপত্র হল সাহিত্যের মুকুটমণি৷ কবি সাহিত্যিকদের আবির্ভাব ঘটে সংবাদপত্রের মধ্য দিয়ে৷ লেখকদের প্রসঙ্গে আলোকপাত করতে গিয়ে ডঃ শাস্ত্রী বলেন, নব্য লেখকরা প্রবীণদের সম্মান করতে অনেক সময় ভুলে যান৷ প্রবীণ লেখক শিল্পীদের নাম তাদের লেখায় উল্লেখ করেন না৷ তিনি আক্ষেপ করে বলেন, এধরনের প্রবণতা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার ক্ষেত্রে অনেকটাই অন্তরায় হয়ে দাঁড়িয়েছে৷ কারণ ইতিহাসকে বাদ দিয়ে নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য সম্পর্কে সম্যক ধারণা দেওয়া কোনভাবেই সম্ভব নয়৷ প্রকৃত লেখক হলে এসব বিষয় মননে চিন্তনে অবশ্যই গ্রথিত হতে হবে৷ তা না হলে প্রকৃত লেখক হওয়া সম্ভব নয়৷ প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন, সম্পাদককে আসল কথা সঠিকভাবেই বলতে হবে৷ তা না হলে ভালো লেখক তৈরি করা যাবে না৷ জাতীয় জীবনে সংবাদপত্রের ভূমিকা চিরন্তন বলেও তিনি উল্লেখ করেন৷ জাতীয়তাবোধ ও সভ্যতা সংসৃকতিকে অটুট রাখতে হলে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে লেখনিতে তার প্রকাশ ঘটাতে হবে৷ এক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা অপরীসীম৷ সংবাদপত্রের মাধ্যমেই লেখক, শিল্পী সাহিত্যিকদের গুণের বর্হিপ্রকাশ ঘটে বলেও তিনি উল্লেখ করেন৷ রাজ্যের প্রথম দৈনিক সংবাদপত্র জাগরণ এক্ষেত্রে সুদীর্ঘকাল ধরে যথাযথ দায়িত্ব পালন করে আসছে৷ আজকের এই বই আকারে বিশেষ সংখ্যা প্রকাশ এরই প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন৷
অনুষ্ঠানের সভাপতি জাগরণ সম্পাদক পরিতোষ বিশ্বাস জাগরণ এর বিশেষ সংখ্যা বই আকারে প্রকাশ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য ক্ষুদ্র আয়োজনে উপস্থিত অতিথি ও লেখক-লেখিকা-শিল্পী প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরবর্তী প্রতিবছর এধরনের বই প্রকাশ অনুষ্ঠানে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন৷ তিনি বলেন, বই আকারে বিশেষ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানের মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই এই আয়োজন৷ জাগরণ ত্রিপুরার প্রথম দৈনিক সংবাদপত্র হিসেবে যথেষ্ট গৌরবের পথ অতিক্রম করে চলেছে৷ এর কলেবর কতটা কিংবা মানুষের সুখ দুঃখের কথা, সমাজকে সঠিকপথে পরিচালনা করার ক্ষেত্রে কতটা দায়িত্ব পালন করছে তা পাঠক-পাঠিকা সহ সমাজের গুণীজনরাই ভালোভাবে বলতে পারবেন৷ জাগরণ শুধু নিজ দায়িত্ব সীমিত পরিকাঠামোর মধ্যে পালন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ তবে একথা নির্দ্ধিধায় বলা যেতে পারে প্রবীণরা এই কাগজকে যথেষ্ট স্নেহের চোখে দেখেন৷ জাগরণ ত্রিপুরার হেরিটেজ হিসেবে পরিগণিত হয়েছে৷ জাগরণ এর প্রথম বই আকারে ১৪২৩ বঙ্গাব্দ সংখ্যা প্রকাশের ঘরোয়া অনুষ্ঠানে আন্তরিকতার ছোঁয়াই পরিলক্ষিত হচ্ছে৷ তিনি বলেন, এই সংখ্যা প্রকাশের একটি লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে৷ বিভিন্ন সংবাদপত্র শারদ সংখ্যা প্রকাশ করে থাকে৷ শারদ সংখ্যার নিশ্চয়ই গুরুত্ব রয়েছে৷ কিন্তু বাংলা সাহিত্য সংসৃকতি ও বাংলা ভাষাকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য জাগরণ ক্ষুদ্র পরিসরে হলেও এই বইটির প্রকাশ ঘটানোর উদ্যোগ নিয়েছে৷ তিনি বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় প্রতিযোগিতার ইঁদুর দৌঁড়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ইংরেজির প্রতি ঝোঁক ব্যাপকহারে বেড়েছে৷ বাংলা ভাষা হারিয়ে যাওয়ার আশঙ্কা দিন দিন বাড়ছে৷ একই ভাবে বাংলা সংবাদপত্রও একদিন হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে৷ ইংরেজি মাধ্যম সুকলের রমরমা পরিলক্ষিত হচ্ছে৷ আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা বাংলা শেখা প্রায় ভুলেই যাচ্ছে৷ বাংলা না জানলে বাংলা সংবাদপত্র চালানো কোনভাবেই সম্ভব হবে না৷ বাংলা ভাষা মায়ের ভাষা, জীবনের সঙ্গে রক্তের সঙ্গে, প্রতিটি মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে বাংলা ভাষা৷ এই ভাষাকে অবক্ষয়ের কবল থেকে রক্ষা করতে হবে৷ সেই মহৎ উদ্দেশ্যকে পাথেয় করেই রাজ্যের প্রথম সংবাদপত্র জাগরণ এই প্রত্যেক বাংলা বর্ষে বই আকারে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিশেষ সংখ্যার অতিথি সম্পাদক ডঃ ভাস্কর রায় বর্মণ৷ তিনি বলেন, আমাকে এই গুরু দায়িত্ব দেয়ায় আমি অভিভূত হয়েছি৷ জাগরণ সম্পাদকের এই উদ্যোগকে তিনি ভূয়সী প্রশংসা করে বলেন, আজ একটি ইতিহাস রচিত হল৷
বক্তব্য রাখতে গিয়ে বরিষ্ঠ সাংবাদিক সঞ্জীব কুমার দেব বলেন, জাগরণের এই উদ্যোগ সময়োপযোগী৷ এই পত্রিকার সম্পাদকের বরাবরই নূতনত্বের বিষয়ে আগ্রহ৷ সে আগ্রহকেই তিনি এই বিশেষ সংখ্যা বই আকারে প্রকাশের মাধ্যমে বাস্তবায়িত করেছেন৷ শ্রী দেব জাগরণ এর বিশেষ সংখ্যা আগামী দিনেও প্রকাশ জারি রাখার উপর গুরুত্বারোপ করেছেন৷ পাশাপাশি তিনি বলেন, জাগরণ এর এই প্রয়াস গঠনমূলক চিন্তার প্রকাশ৷ পাঠকদের মধ্যেও তার প্রভাব দারুণভাবে পড়বে৷ রাজ্যের প্রথম দৈনিক সংবাদপত্র হিসেবে জাগরণ এর একটি দায়বদ্ধতা রয়েছে রাজ্যবাসীর প্রতি৷ আর এই দায়বদ্ধতার তাগিদেই বাংলা নববর্ষকে কেন্দ্র করে বিশেষ সংখ্যা প্রকাশ বলে সঞ্জীব দেব মন্তব্য করেন৷
অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিশিষ্ট সংগীত শিল্পী শিক্ষক প্রাণতোষ কর্মকার গান গেয়ে অনুষ্ঠানকে মাতিয়ে দেন৷ বিশিষ্ট সংগীতশিল্পী সুদীপ্ত শেখর মিশ্রের সংগীতাঞ্জলি উপস্থিত অতিথিদের মুগ্দ করে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top