News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোলের দাবীতে আগরতলায় পথ অবরোধ, কালোবাজারীদের দৌরাত্ম্য
Image

পেট্রোলের দাবীতে আগরতলায় পথ অবরোধ, কালোবাজারীদের দৌরাত্ম্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ জাতীয় সড়কে অচল অবস্থার কারণে রাজ্যে পেট্রোল ও ডিজেল সংকট অব্যাহত

পেট্রোলের দাবীতে সোমবার দূর্গাবাড়ি পাম্পের সামনে রাস্তা অবরোধ৷ আটকা পড়েন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসকও৷ ছবি নিজস্ব৷
পেট্রোলের দাবীতে সোমবার দূর্গাবাড়ি পাম্পের সামনে রাস্তা অবরোধ৷ আটকা পড়েন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসকও৷ ছবি নিজস্ব৷

রয়েছে৷ সংকট দূর হতে আরো বেশ কিছুদিন সময় লাগবে তা বলার অপেক্ষা রাখে না৷ জাতীয় সড়ক সচল করার জন্য নানা প্রকৌশল অবলম্বন করে কাজ চলেছে৷ কিন্তু কবে নাগাদ জাতীয় সড়ক পুরোপুরিভাবে  সচল হবে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না৷ স্বাভাবিক কারণেই পেট্রোল ডিজেল সহ অন্যান্য নিত্যপ্রয়োজনী সামগ্রীর সংকট দিনের পর দিন বেড়েই চলেছে৷ এই সুযোগকে কাজে লাগিয়ে একাংশের মজুতদাররা বিভিন্ন নিত্যপণ্যসামগ্রীর কৃত্রিম সংকট তৈরি করে চড়া দাম আদায় করে চলেছে৷ এবিষয়ে সরকার ও প্রশাসনের তরফে তেমন কোন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না৷ এদিকে, যান চলাচল অনিয়মিত থাকার কারণে পেট্রো পণ্যের মজুত সন্তোষজনক না হওয়ায় রাজ্যের পেট্রোল পাম্পগুলি থেকে চাহিদা অনুযায়ী পেট্রোল ও ডিজেল সরবরাহ করা যাচ্ছে না৷ রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলের কালোবাজারি রোধে রেশনিং ব্যবস্থা বেশ কিছুদিন আগে থেকেই চালু করেছে৷ কিন্তু তারপরও সংকট মোকাবেলা করা কষ্টকর হয়ে ওঠেছে৷ সোমবার আগরতলা শহরের এগারটি পাম্পের মধ্যে কোনটিতেই তেল মজুত ছিল না৷ প্রতিটি পাম্পেই পেট্রোল নেই বোর্ড জনগণের জ্ঞাতার্থে ঝুলিয়ে রাখা হয়েছে৷ সব কিছু জেনে শুনেও অতু্যাৎসাহী মানুষজন পেট্রোল পাম্পগুলির সামনে দীর্ঘ লাইনে যানবাহন নিয়ে পেট্রোলের জন্য অপেক্ষা করতে থাকেন৷ দূর্গাবাড়ি পেট্রোল পাম্পের সামনেও একই অবস্থা সকাল থেকেই পরিলক্ষিত হয়৷ এর ফলে এই রাস্তা দিয়ে যান চলাচল রীতিমত বিঘ্নিত হতে শুরু করে৷ সকাল গড়িয়ে দুপুর হলেও পাম্প থেকে পেট্রোল সরবরাহ না করায় দীর্ঘ লাইনে অপেক্ষমান লোকজনেরা অবিবেচনাপ্রসূতভাব লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডে পথ অবরোধ করেন৷ তাতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে৷ অতিরিক্ত জেলাশাসক আর কে নোয়াতিয়া এই পথ দিয়ে যাওয়ার সময় অবরোধের মুখে পড়েন৷ অতিরিক্ত জেলাশাসককে ঘেরাও করে রাখেন৷ খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ছুটে আসে৷ কিন্তু বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছে শেষ পর্যন্ত জনদুর্ভোগের কথা বিবেচনা করে দুর্গাবাড়ির ঐ পাম্পে আপতকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য মজুত পেট্রোল থেকে প্রত্যেককে এক লিটার করে পেট্রোল দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ এরপরই পথ অবরোধমুক্ত করা হয়৷ এধরনের প্রবণতা প্রায় প্রতিদিনই আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে ঘটে চলেছে৷ সব কিছু জেনে শুনেও এধরনের অবরোধ আন্দোলন নিয়ে সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ যেখানে বিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন গোটা রাজ্য সেক্ষেত্রে এধরনের অবরোধ সৃষ্টি করে কোন ধরনের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া হচ্ছে সে প্রশ্ণ উঠেছে৷ এধরনের অবরোধ আন্দোলন মোকাবেলায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top