News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতি নির্বাচনে ফের প্রার্থী হওয়া নিয়ে দ্বিধায় ছিলেন কালাম, দাবি সৃজনের বই-এ
Image

রাষ্ট্রপতি নির্বাচনে ফের প্রার্থী হওয়া নিয়ে দ্বিধায় ছিলেন কালাম, দাবি সৃজনের বই-এ

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.): শেষ পর্যন্ত প্রার্থী না হলেও ২০১২ সালে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচনে ফের প্রার্থী হওয়ার বিষয়টিতে দোলাচলে ছিলেন এ পি জে আবদুল কালাম। এমনটাই উঠে এসেছে প্রয়াত বিজ্ঞানীকে নিয়ে লেখা বই-এ।কালামকে নিয়ে বই লিখেছেন তাঁর দীর্ঘ দিনের সহযোগী সৃজন পাল সিং। ২৭ জুলাই সেই বই প্রকাশিত হবে। তাতেই উঠে এসেছে এই তথ্য।

২০১২ সালে রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জিকে সমর্থন করেছিল কংগ্রেস। অপরদিকে কালামকে প্রার্থী হিসেবে প্রকাশ্যে সমর্থন করেছিলেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। সমর্থনে তৈরি ছিল বি জে পি–ও। লালকৃষ্ণ আদবানি কালামের হয়ে সমর্থন জোগাড় করতে দেশব্যাপী প্রচারের কথা জানিয়েছিল। সরকারে যেভাবে দুর্নীতি মাথাচাড়া দিয়েছিল তাতে ক্ষুব্ধ ছিলেন কালাম। প্রার্থী হওয়ার সিদ্ধান্তের পিছনে ছিল তাঁর দুর্নীতি বিরোধী অবস্থান। এত কিছুর পরেও প্রার্থী হওয়ার ব্যপারে সিদ্ধান্ত নিতে পারেননি তিনি। কারণ সংখ্যা তাঁর পক্ষে ছিল না। এই নিয়ে দুটি চিঠির খসড়া করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। একটিতে ধরা পড়েছে প্রার্থী হওয়ার পক্ষে তাঁর যুক্তি। অপরটিতে তাঁর প্রার্থী না হওয়ার কারণ। তবে কোনও রাজনৈতিক দলের কাছে নয় সরাসরি জনগণের উদ্দেশ্যে ছিল তাঁর এই দুই চিঠি ।

সমর্থন চেয়ে তিনি লিখেছিলেন, ‘প্রিয় ভারতবাসী। আমি জানি রাষ্ট্রপতি হওয়ার মতো প্রয়োজনীয় সমর্থন আমার নেই। তাই আপনাদের সঙ্গে নিয়ে আমি লড়তে চাই। আমি কোনও রাজনৈতিক মতাদর্শের সমর্থন বা বিরোধিতা করিনি। আমি একজন বিজ্ঞানী, নিজেকে শিক্ষক মনে করি। এখন আমি প্রার্থী হয়েছি। আমি চাই আপনারা আমার হয়ে লবি করুন।’

আর প্রার্থী না হওয়ার কারণ হিসেবে তাঁর বক্তব্য, ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পরিস্থিতি সম্পর্কে আপনারা অবগত আছেন। তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি এবং অন্য অনেক দল আমাকে সমর্থন করেছেন। বহু মানুষ আমাকে সমর্থন করেছেন। তবে আমি প্রার্থী হচ্ছি না। ভগবান আপনাদের মঙ্গল করুন।

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top