News Flash

  • Home
  • Uncategorized
  • শহরে ফের অস্বাভাবিক মৃত্যু, রহস্য উদ্ঘাটনে ব্যর্থ পুলিশ
Image

শহরে ফের অস্বাভাবিক মৃত্যু, রহস্য উদ্ঘাটনে ব্যর্থ পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ রাধানগরে বেকারী ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুর রহস্য নিয়ে যখন পুলিশ অন্ধকারে হাতরাচ্ছে তখনই আরও এক যুবকের আস্বাভাবিক মৃত্যু হল৷ গতকাল মধ্যরাতে কের চৌমুহনী এলাকায় রাস্তার পাশ থেকে অচৈতন্য অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে রামনগর আউট পোস্টের টহলরত পুলিশ৷ তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হলে রবিবার সকালে তার মৃত্যু হয়৷ রাজধানী আগরতলা শহরের কের চৌমুহনী এলাকার রাস্তার পাশ থেকে গত মধ্যরাতে পুলিশ এক যুবককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ রবিবার সকালে মৃত্যুর কোলে ঢলে  পড়ে অজ্ঞাত পরিচয় ওই যুবক৷ তার নাম ঠিকানা কিছুই জানা যায়নি৷ মৃতদেহটি জিবি হাসাপাতল মর্গে রাখা হয়েছে৷ ওই যুবক পথ দুর্ঘটনায় জখম হয়েছে কিনা তা নিয়েও নিশ্চিত হতে পারছে না পুলিশ৷ প্রসঙ্গত, শনিবার সাত সকালে রাধানগর এলাকায় একটি ড্রেনের মধ্যে গৌর দে নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়৷ মৃতব্যক্তির দেহে আঘাতের চিহ্ণ পাওয়া গিয়েছে৷ একটি আস্বাভাবিক মৃত্যুর মামাল নিয়েছে পুলিশ৷ এই ঘটনার তদন্ত শুরু হলেও পুলিশ ব্যর্থ হয়েছে গৌর দে’র মৃত্যু রহস্য উদ্ঘাটনে৷ এদিকে কের চৌমুহনীতে আরও এক অজ্ঞাত পরিচয় যুবককে অর্ধমৃত অবস্থায় উদ্বার এবং পরে হাসপতালে মৃত্যুর রহস্যও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top