News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসে গুরুতর জখম সুকলছাত্রী, অল্পেতে রক্ষা জওয়ানরা
Image

যান সন্ত্রাসে গুরুতর জখম সুকলছাত্রী, অল্পেতে রক্ষা জওয়ানরা

road acccident copyনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ জুলাই ৷৷ সুকল থেকে গাড়ী ফেরার পথে বাস দুর্ঘটনায় আহত হল এক সুকল ছাত্রী৷ সে বিশালগড় টাউন গার্লস সুকলের চতুর্থ শ্রেণীর ছাত্রী৷ নাম তার অঙ্কিতা সাহা৷ পিতা নন্দন সাহা৷ বাড়ী বিশালগড়৷ প্রসঙ্গত, সুকল থেকে বাড়ীর উদ্দেশ্যে যাবার পথে হঠাৎ একটি বাস গাড়ী এসে বিশালগড় ব্রীজ চৌমুহনী এলাকায় টিআর০৭-১২৩৪ নম্বরের একটি যাত্রীবাহি বাস সজোড়ে ধাক্কা মারে এবং ছাত্রীর পায়ের উপর গাড়ীর চাকা তুলে  দেয়৷ ঘটনাস্থলে অঙ্কিতা জাতীয় সড়কের উপরে লুটে পড়ে যায়৷ এগিয়ে আসে পথচারী সহ পুলিশ প্রশাসন৷ নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করা হয়৷ দুর্ঘটনা জেড়ে জাতীয় সড়কের চারিদিকে স্তব্ধ হয়ে যায় যান চলাচল৷ পরবর্তী সময়ে স্থানীয় ব্যাবসায়ীরা গাড়ীর  চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়৷ এদিকে,  বিশালগড় থেকে টিএসআর ক্যাম্পে যাবার সময় রাস্তার মাথা এলাকায় আসতেই অপরদিক থেকে আসা দ্রুতগামী টিআর০১পি-১৯৪৬ নম্বরের একটি গরু বোঝাই গাড়ী টিআর০১সি-০৯৬০ নম্বরের একটি টিএসআর গাড়ীকে সজোড়ে ধাক্কা মারে৷ সঙ্গে সঙ্গে গরু বোঝাই গাড়ীর চালক গাড়ী থেকে নেমে পালিয়ে যায়৷ টিএসআর গাড়ীর কিছু টিএসআর কর্মী ধাওয়া করলেও গরু গাড়ীর চালককে আকট করতে সক্ষম হয়নি৷ গাড়ীটি প্রথম ব্যাটেলিয়ানের ছিল বলে জানা যায়৷ এই দুর্ঘটনায় টিএসআর গাড়ীর বেশী ক্ষতি হলেও অল্পেতে রক্ষা পায় টিএসআর গাড়ীর চালক৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top