News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় আঠার সালে পরিবর্তন নিশ্চিত করতে ময়দানে মুকুল, পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক, সাংসদ, নেতারা একযোগে ঝাপিয়ে পড়বেন রাজ্যে
Image

ত্রিপুরায় আঠার সালে পরিবর্তন নিশ্চিত করতে ময়দানে মুকুল, পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক, সাংসদ, নেতারা একযোগে ঝাপিয়ে পড়বেন রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন ৷৷ রাজ্যে পরিবর্তনের আওয়াজ তুলে দলীয় কর্মীদের আবারও আজ উজ্জীবিত করলেন

বৃহস্পতিবার আগরতলায় তৃণমূল কংগ্রেসের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়৷ ছবি নিজস্ব৷
বৃহস্পতিবার আগরতলায় তৃণমূল কংগ্রেসের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়৷ ছবি নিজস্ব৷

মমতা ব্যানার্জির প্রেরিত সেনাপতি মুকুল রায়৷ বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য কার্যালয়ের উদ্বোধনী সমাবেশে তিনি জানান, আঠার সালের নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূলের বিধায়ক, সাংসদ ও নেতারা ত্রিপুরায় ঝাপিয়ে পড়বেন৷
এদিকে, কংগ্রেসে থেকে যারা সিপিএমের সাথে নকল যুদ্ধ করেছেন তাঁরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে কতটা আসল লড়াই করবেন সেই প্রশ্ণই উঠেছে৷ বৃহস্পতিবার আগরতলায় তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত প্রকাশ্য সমাবেশে বিধায়ক বিশ্ববন্ধু সেন জানালেন, এতদিন সিপিএমের বিরুদ্ধে নকল যুদ্ধ করেছি৷ দিল্লি আমাদের তাঁতিয়েছে৷ এজন্য সিপিএমের বিরুদ্ধে নকল লড়াই করেছি৷ তিনি জোর গলায় বলেন, এবার হবে আসল লড়াই৷ নকল যুদ্ধ নয়, এবার থেকে সিপিএমের বিরুদ্ধে আসল যুদ্ধে তৃণমূলের সৈনিক হিসেবে নিজেকে তুলে ধরবেন বলে বিশ্ববন্ধুবাবু দাবি করেন৷ তাতে, নতুন প্রশ্ণ উঠেছে প্রদেশ তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রতন চক্রবর্তীর বক্তব্যে৷ তিনি স্পষ্ট বলেন, কংগ্রেসে দীর্ঘ অভিজ্ঞতা থেকে প্রমাণিত গোষ্ঠীপতি হওয়া যায়, কিন্তু দলনেতা হওয়া কঠিন৷ তাতে তিনি সকলের উদ্দেশ্যে শৃঙ্খলা বজায় রাখতে এবং নেতৃত্বের প্রতি আনুগত্য দেখাতে হবে সে বার্তা দিয়েছেন৷ শুধু তাই নয়, অতীতে অনেক ভুল হয়েছে তা স্বীকার করে তিনি বলেন, যা ফেলে এসেছি তা অতীত৷ সেই অতীতকে ধুয়ে মুছে ফেলতে হবে৷ পরিবর্তন এত সহজে মিলবে না, এই বিশ্বাসে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, এতদিনের একটি পার্টিকে উপরে নিতে ত্যাগের দরকার পড়বে৷ এই রাজ্যের মানুষকে ত্যাগ করতে শিখতে হবে৷ ইতি উতি তাকালে পরিবর্তন হবে না৷ ময়দানে ঝাপাতে হবে৷ এর জন্য তিনি প্রতিটি বুথ স্তরে পার্টিকে শক্তিশালী করে তোলার ডাক দিয়েছেন৷ পাশাপাশি এরাজ্যে বিভাজনের রাজনীতি চলছে বলে দলীয় কর্মী সমর্থক এবং নেতৃবৃন্দদের সতর্ক করেছেন৷
তবে, কংগ্রেস ছেড়ে যে ছয় বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন তাঁদের হাত ধরে এরাজ্যে পরিবর্তন কতটা সম্ভব এনিয়ে বড় প্রশ্ণ তুলেছেন তৃণমূল কর্মী ইদ্রিস আলি৷ তাঁর মতে, যারা পরিবর্তনের লক্ষ্যে নেতৃত্ব দেবেন তাদের পরিবর্তিত হতে হবে৷ দীর্ঘদিনের কংগ্রেসের সংসৃকতি মুছে ফেলতে হবে৷ তবেই এরাজ্যে পরিবর্তন সম্ভব হবে বলে তিনি মনে করেন৷
অবশ্য প্রাক্তন বিরোধী দলনেতা তথা সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক সুদীপ রায় বর্মণ দৃঢ়তার সাথে জানান, ছয় মাসের মধ্যে এরাজ্যে এমন বাতাবরণ তৈরি করবেন যাতে সিপিএমে ভূমিকম্প শুরু হয়ে যাবে৷ তিনি মনে করেন, সত্যিকারের কমিউনিস্ট যারা তারাই তৃণমূল কংগ্রেসের হাত ধরে এরাজ্যে পরিবর্তনে মদত দেবেন৷ তবে, পরিবর্তনের পথে বাধাও রয়েছে, সেকথাও উল্লেখ করেছেন তিনি৷ সুদীপবাবু নাম না করে সিপিএম এবং বিজেপিকে কটাক্ষ করে বলেন, কিছু কিছু রাজনৈতিক দল টাকার প্রলোভন দেখিয়ে তৃণমূলকে ভাঙতে চাইছে৷ কিন্তু কোন কিছুতেই পরিবর্তন আটকানো সম্ভব নয় বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন৷
এদিন এই সমাবেশে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকদের আগামী ২০১৮ বিধানসভা নির্বাচনে পরিবর্তনের স্বপ্ণ দেখিয়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ মুকুল রায়৷ তিনি দলের সকলের উদ্দেশ্যে বলেন, এক ইঞ্চি জমিও ছাড়লে চলবে না৷ এর জন্য বুথ চলো অভিযানের ডাক দিয়েছেন তিনি৷ পাশাপাশি আগামী ৯ আগস্ট দলনেত্রী মমতা ব্যানার্জির প্রকাশ্য সমাবেশের মাধ্যমেই রাজ্যে পরিবর্তনের রূপরেখা চূড়ান্ত হয়ে যাবে বলে জানান মুকুলবাবু৷ কংগ্রেস-সিপিএমকে এক পাল্লায় রেখে তিনি বলেন, গত তিনটি নির্বাচনে দিল্লির কাছে বিক্রি হয়ে গেছে এরাজ্য৷ কংগ্রেসে থেকে সিপিএমের বিরুদ্ধে আন্দোলন সম্ভব নয় তা বুঝতে পেরেই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন৷ মুকুলবাবুর দাবি, শতাব্দী প্রাচীন জাতীয় দল কংগ্রেস দেশে গ্রহণযোগ্যতা হারিয়েছে৷ আগামী পাঁচ বছরের মধ্যে সিপিআই-সিপিএম অবলুপ্তির পথে চলে যাবে৷ তবে, এরাজ্যে পরিবর্তনের পথ আটকাতে সিপিএম নানা কৌশল নেবে৷ এবিষয়ে মুকুলবাবু দলীয় কর্মী সমর্থক এবং নেতৃবৃন্দদের সতর্ক করে বলেন, বিভাজনের রাজনীতি হবে এরাজ্যে৷ সবাইকে সতর্ক থাকতে হবে৷ তবে, পৃথক রাজ্য তৃণমূল কংগ্রেস মেনে নেবে না৷ মুকুলবাবুর দাবি, পাহাড়ে যে উন্নয়ন হবে তাতে রাজ্যভাগ করার প্রয়োজন পড়বে না৷ এদিন মুকুলবাবু রাজ্যের তৃণমূলীদের উদ্দেশ্যে বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বাংলার সমস্ত তৃণমূল নেতৃবৃন্দ এরাজ্যে নির্বাচনী প্রচারে ঝাঁপাবেন৷ শুধু তৃণমূল নেত্রী নন, দলের সমস্ত এমপি, এমএলএরা বিধানসভা নির্বাচনে সময় দেবেন৷ মুকুলবাবু স্পষ্ট জানান, ত্রিপুরার সব আসনে মমতাই প্রার্থী হবেন৷ যেমনটা হয়েছিল পশ্চিমবঙ্গে৷ তাতে তিনি বুঝিয়ে দিয়েছেন, ত্রিপুরায় ৬০টি বিধানসভা আসনে আলাদা আলাদা প্রার্থী হলেও তাঁদের একটাই মুখ সেটা হবেন মমতা ব্যানার্জি৷ এদিন তিনি আরো জানিয়েছেন, রাজ্যে তৃণমূলের সংগঠন মজবুত করার লক্ষ্যে ৯ আগস্ট আগরতলায় বিবেকানন্দ ময়দানে সমাবেশের পর ধর্মনগর এবং উদয়পুরে মমতা ব্যানার্জির আরো দুটি সভা করা হবে৷ এবিষয়ে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, রাজ্যে দলের কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে দলনেত্রীকে আগামী কয়েক মাসের মধ্যে আরো দুটি সভার জন্য নিয়ে আসবেন৷
এদিকে, আগামী ৯ আগস্ট তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির প্রকাশ্য সমাবেশের দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ রায় বর্মণকে৷ এদিন, মুকুলবাবু ঐ প্রকাশ্য সমাবেশের আহ্বায়ক হিসেবে সুদীপ বর্মণের নাম প্রস্তাব করার পাশাপাশি একটি কমিটিও গঠন করেছেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top