News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় গ্রামীণ পানীয় জল প্রকল্পে রাজ্যের বরাদ্দ অর্থ ক্রমশ কমিয়ে দিচ্ছে কেন্দ্র ঃ রতন ভৌমিক
Image

জাতীয় গ্রামীণ পানীয় জল প্রকল্পে রাজ্যের বরাদ্দ অর্থ ক্রমশ কমিয়ে দিচ্ছে কেন্দ্র ঃ রতন ভৌমিক

water tape-5নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন ৷৷ জাতীয় গ্রামীণ পানীয় জল প্রকল্পে রাজ্যের বরাদ্দ অর্থ ক্রমশ কমিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ এবিষয়ে ক্ষোভ প্রকাশ করে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক বলেন, গত বছর যেখানে এই প্রকল্পে ৩১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, এবছর রাজ্য পাবে মাত্র ২৬ কোটি টাকা৷ এই নমুনা গত কয়েক বছর ধরেই চলছে৷ বছর বছর কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে বরাদ্দ অর্থ কমিয়ে দিচ্ছে৷ শ্রী ভৌমিক বলেন, আগে ৮০-১০০ কোটি টাকা পর্যন্ত পাওয়া গেছে এই প্রকল্পে৷ অথচ এবছরমাত্র ২৬ কোটি টাকা পাওয়া যাবে৷ এর মধ্যে এখন পর্যন্ত ১৩ কোটি ২৫ লক্ষ ৫ হাজার টাকা পাওয়া গেছে৷ বাকি টাকা কবে নাগাদ মিলবে সে বিষয়ে নিশ্চিতভাবে শ্রীভৌমিক কিছু জানাতে পারেননি৷
মূলত, গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কেন্দ্রীয় এই প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়৷ কিন্তু গত ক’বছর ধরে ক্রমাগত এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার কি কারণে অর্থ বরাদ্দ কমিয়ে দিচ্ছে সে বিষয়ে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক স্পষ্টভাবে কিছু জানাতে পারেননি৷ তবে, তিনি জানিয়েছেন, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল থেকে পানীয় জলের সম্প্রসারণে ২৭ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে৷ আগামীদিনে গোটা রাজ্যে যে সমস্ত এলাকায় জলের স্তর পাওয়া যাবে সেখানে পানীয় জল পৌঁছে দেওয়া হবে৷
এদিন, তিনি জানান, এখন পর্যন্ত সারা রাজ্যে ৫ হাজার ৪৮টি পাড়ায় পুরোপুরি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে৷ ৩৬৭৫ টি পাড়ায় আংশিকভাবে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে৷ এদিন তিনি আরো জানিয়েছেন, শহর আগরতলায় পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৬টি ট্রিটম্যান্ট প্ল্যান্টের কাজ চলছে৷ এছাড়া ডিপটিউবওয়েলেরও কাজ চলছে৷ ইতিমধ্যে ১০৯টি ডিপটিউবওয়েল চালু হয়ে গেছে৷ এবং নতুন আরো ৯৯টি খুব শীঘ্রই চালু হবে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top