News Flash

  • Home
  • Uncategorized
  • বরাকে আসছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ, সফরসূচীতে নেই লোয়ারপোয়া
Image

বরাকে আসছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ, সফরসূচীতে নেই লোয়ারপোয়া

sarbananda sonowalনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ একদিনের ঝটিকা সফরে বরাক উপত্যকায় আসছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল৷ কিন্তু তার সফরসূচীতে লোয়ারপোয়ায় জাতীয় সড়কের খোঁজখবর নেওয়ার বিষয়টি নেই৷ যতদূর জানা গেছে, বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ তিনি শিলচরে বরাক উপত্যকার চার জেলার প্রশাসনিক পদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করবেন৷ পূর্ত বিভাগের সাথেও তিনি আলোচনা করবেন৷ এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্মকর্তাদের সাথে আলাদাভাবে কথা বলবেন তিনি৷ বিকেল চারটায় শিলচরে দলীয় কার্যালয়ে বৈঠক করবেন৷ শেষে সন্ধ্যায় জেলা গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে তিনি অংশ নেবেন৷ শুক্রবার সকালে তিনি গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দেবেন৷
আশ্চর্য্যের বিষয় হল, লোয়ারপোয়ায় জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে আসাম সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে৷ দীর্ঘ সময় ধরে লোয়ারপোয়ার অংশটি স্তব্ধ হয়ে পড়ে রয়েছে৷ এনিয়ে ত্রিপুরা সরকার বহুবার কেন্দ্রীয় সরকার এবং আসাম সরকারের দৃষ্টিতে বিষয়টি নিয়েছে৷ যাতে ত্রিপুরার লাইফ লাইন চালু রাখা সম্ভব হয়৷ সম্প্রতি আসাম সরকারের উদ্যোগে খামতি লক্ষ্য করে কাঁঠালতলি দিয়ে বিকল্প সড়ক সংস্কারে হাত লাগিয়েছে ত্রিপুরা সরকারের পূর্ত বিভাগ৷ ফলে, ঐ সড়ক দিয়ে পেট্রো পণ্যবাহী গাড়ি সহ অন্যান্য যানবাহন রাজ্যে প্রবেশ করতে পারছে৷ বৃষ্টির কারণে লোয়ারপোয়ায় জাতীয় সড়ক মেরামতি করা যাচ্ছে না বলে আসাম সরকারের দাবি৷
এ সমস্ত বিষয়কে ঘিরে ধারণা করা হয়েছিল আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বরাক উপত্যকা সফরে এসে অন্তত লোয়ারপোয়ায় জাতীয় সড়কের অবস্থার খোঁজখবর নেবেন৷ কিন্তু তাঁর সফরসূচীতে লোয়ারপোয়া সফরের কোন বিষয় না থাকায় স্বাভাবিকভাবেই জাতীয় সড়ক সংস্কারে আসাম সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ণ উঠেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top