News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনী পদ্ধতি বদলানোর সময়, এসেছে জানালেন সুমিত্রা মহাজন
Image

নির্বাচনী পদ্ধতি বদলানোর সময়, এসেছে জানালেন সুমিত্রা মহাজন

Sumitra Mahajanনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ নির্বাচনী পদ্ধতি বদল করার সময় এসেছে৷ দেশের একেক রাজ্যে একেক রকম পরিস্থিতি হলেও নির্বাচন যেভাবে হচ্ছে তাতে নিয়ন্ত্রণ আরো বাড়ানোর তাগিদ দেখা দিয়েছে বলে মন্তব্য করেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন৷ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নির্বাচনী পদ্ধতি বদল করার সময় এসেছে৷ খুব সহসাই এই পদ্ধতি বদল করা সম্ভব না হলেও, এর প্রয়োজনীয়তা ভীষণভাবে দেখা দিয়েছে৷ এই পদ্ধতি বদলের ক্ষেত্রে আলোচনা আবশ্যক৷ কারণ, দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন পরিস্থিতি, পরিবেশ এবং চিন্তাধারার মধ্যে বিস্তর ফারাক রয়েছে৷ সব রাজ্যই একই পরিকাঠামোতে চলছে তা বলা মুশকিল৷ বৈচিত্র্যে ঘেরা এই দেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিভিন্ন ক্ষেত্রে তফাৎ প্রচুর৷ তিনি বলেন, উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম দেশের বিভিন্ন রাজ্যগুলি আলাদা আলাদা ধাঁচে গড়ে উঠেছে৷ ফলে সেখানকার নির্বাচনী পদ্ধতি স্বাভাবিকভাবেই এক রাজ্যের সাথে অন্য রাজ্যের বিস্তর ফারাক রয়েছে৷ পাহাড়ি রাজ্যে যে পরিস্থিতি সমতল রাজ্যগুলিতে তার ভিন্ন চিত্র দেখা যায়৷ পরিকাঠামোগত, জনসংখ্যার নিরিখে রাজ্যগুলিকে বিচার করতে হবে৷ ফলে, এই নির্বাচনী পদ্ধতি বদলের ক্ষেত্রে আলোচনার পথ অবলম্বন করলে আগামীদিনে সংসদীয় গণতন্ত্র রক্ষা করা সম্ভব হবে৷ নির্বাচনে খরচ কমানোর ক্ষেত্রে দেশের নির্বাচন কমিশন ক্রমাগত নজরদারি রাখছে এবং এর বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিয়ে চলেছে৷ কিন্তু, তারপরও নির্বাচনী পদ্ধতি আরো বদল আবশ্যিক হয়ে উঠেছে৷
এদিন তিনি, জনপ্রতিনিধিদের দায়বদ্ধতার প্রশ্ণে জোর গলায় বলেন, জনগণের প্রতি রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা রয়েছে৷ একদিকে যেমন রাজনৈতিক নেতৃত্বদের দলের প্রতি দায়বদ্ধতা রয়েছে, তেমনি জনগণের প্রতিও তাদের সমান দায়বদ্ধতা আছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top