News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রামীণ ব্যাঙ্ক কর্মীদের ধর্ণা বিভিন্ন দাবীতে
Image

গ্রামীণ ব্যাঙ্ক কর্মীদের ধর্ণা বিভিন্ন দাবীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ ব্যাঙ্কের সমস্ত ডিআরডব্লিউ কর্মীদের নিয়মিতকরণ ও সেনিটেশন কর্মীদের সমহারে মজুরি  প্রদানের দাবিতে গ্রামীণ ব্যাঙ্ক কর্মীরা শনিবার ধর্নায় সামিল হলেন৷ একই সঙ্গে দাবি পূরণে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশান DSC_1784প্রদান করা হল৷ ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কে ডিআরডব্লিউ কর্মীদের নিয়মিতককরণ এবং সেনিটেশন কর্মীদের সমহারে মজুরি প্রদানের দাবিতে শনিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক কর্মীরা গণধর্না আন্দোলনে সামিল হলেন৷ ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক কর্মচারী সমিতি ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক অফিসার্স এসোসিয়েশন এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক রিটায়ার্ড স্টাফ এসোসিয়েশনের যৌথ সংগ্রাম মঞ্চের ডাকে রবীন্দ্র ভবনের সামনে এদিন সকাল ১১টা থেকে এই গণধর্না শুরু হয়৷ মাঝে একদল প্রতিনিধি এব্যাপারে মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে ডেপুটেশান প্রদান করে তাদের দাবি সনদ তুলে দিয়ে আসেন৷ তাদের দাবি প্রসঙ্গে বলতে গিয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক অফিসার্স ইউনিয়নের সভাপতি সমীর আচার্য৷ বেলা ১১টা থেকে শুরু হয়ে এই গণধর্নার সমাপ্তিকাল বিকাল তিনটা৷ এর মধ্যেও তাদের দাবিগুলো অবিলম্বে  পূরণ না হলে তারা আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে আন্দোলনকারী গ্রামীণ ব্যাঙ্কের ইউনিয়নের যৌথ মঞ্চের কর্তারা জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top