News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের ফেল করিয়ে দেওয়া উচিত নয় সুপারিশ সুব্রমণিয়ান কমিটির
Image

পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের ফেল করিয়ে দেওয়া উচিত নয় সুপারিশ সুব্রমণিয়ান কমিটির

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.) : পঞ্চম শ্রেণি পর্যন্ত ফেল করিয়ে দেওয়া উচিত নয় | পরীক্ষা শুরু হওয়া উচিত ষষ্ঠ শ্রেণি থেকে| দেশে নতুন শিক্ষানীতি তৈরির উদ্দেশে গঠিত সুব্রমণিয়ান কমিটি এই সুপারিশ করল | ছাত্রছাত্রীদের শিক্ষার মানোন্নয়নের জন্য উঁচুমানের বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে এ দেশে শাখা খুলতে অনুমতি দেওয়ার সুপারিশও করেছে তারা|২০০ পাতার ওই রিপোর্টে প্রাথমিক থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্দিষ্ট কিছু প্রস্তাব রেখেছে সুব্রমণিয়ান প্যানেল| এর মধ্যে যেমন রয়েছে ছাত্রছাত্রীদের বিশেষ কিছু সমস্যা মেটাতে আলাদা করে সংশোধনমূলক ক্লাস নেওয়ানোর প্রস্তাব, তেমনই বলা হয়েছে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের পরীক্ষায় পাশ করার চাপের মুখে না ফেলতে| শিক্ষার অধিকার আইনে অষ্টম শ্রেণি পর্যন্ত পরীক্ষা না নেওয়ার কথা বলা হলেও তা কমিয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত করার জন্য এই প্যানেল প্রস্তাব দিয়েছে| যদি কোনও পড়ুয়া প্রথমবারে পাশ করতে না পারে, তবে তাকে আরও দুবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়ারও প্রস্তাব করা হয়েছে|
প্রবেশিকা পরীক্ষার জন্য কোচিং ক্লাসের প্রয়োজনীয়তার কথা এই প্যানেলে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে বলে খবর| শিক্ষার উন্নতিতে শিক্ষাগত পরিকাঠামোর উন্নয়নেও বিশেষ করে জোর দেওয়া হয়েছে|
শিক্ষাসংক্রান্ত প্রশাসনিক কাজকর্মের উন্নতিতে এডুকেশন ক্যাডার সার্ভিস চালু করার প্রস্তাব রেখেছে এই প্যানেল|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top