News Flash

  • Home
  • Uncategorized
  • গুয়াহাটি রেলস্টেশনে বিনামূল্যের ওয়াইফাই-সহ চারটি নয়া প্রকল্পের উদবোধন প্রভুর
Image

গুয়াহাটি রেলস্টেশনে বিনামূল্যের ওয়াইফাই-সহ চারটি নয়া প্রকল্পের উদবোধন প্রভুর

ডিব্রুগড়, গুয়াহাটি (অসম), ২৮ মে, (হি.স.) : তাঁর উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার শিলঙের পোলো গ্রাউন্ডে বোতাম টিপে উত্তর-পূর্বাঞ্চলে তিনটি যাত্রীবাহী ট্রেন চালু করার পর আজ ডিব্রুগড় রেলস্টশনে রিমোট কন্ট্রোলের মাধ্যমে চারটি রেল প্রকল্পের সূচনা করেছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু| আজ দুপুরে এক অনুষ্ঠানে রিমোট কন্ট্রোলে গুয়াহাটি রেলস্টেশনে বিনামূল্যের ওয়াইফাই পরিষেবা প্রচলন করার পাশাপাশি ডিব্রুগড় রেলস্টেশনকে অত্যাধুনিক ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ শুরু করেন প্রভু| একই অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি যোরহাট রেলস্টেশনের একটি নতুন ভবনেরও শিলান্যাস করেন তিনি| ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন ডিব্রুগড়ের সাংসদ রামেশ্বর তেলি, যোরহাটের সাংসদ কামাখ্যাপ্রসাদ তাসা-সহ রেলের শীর্ষ আধিকারিকবর্গ| এদিকে গুয়াহাটি রেলস্টেশনে বিনামূল্যের ওয়াইফাই পরিষেবা চালু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুহয়াটির সাংসদ বিজয়া চক্রবর্তী, গুয়াহাটি (পূর্ব)-র নবনির্বাচিত বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্য প্রমুখ|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top