News Flash

  • Home
  • Uncategorized
  • নির‌্যাতিতা নাবালিকার চিকিত্সার খোঁজ নিতে এইমসে গেলেন কেজরিওয়াল
Image

নির‌্যাতিতা নাবালিকার চিকিত্সার খোঁজ নিতে এইমসে গেলেন কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.) : বৃহস্পতিবার সকালে নির‌্যাতিতা নাবালিকার চিকিত্সার খোঁজ নিতে এইমসে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| নির‌্যাতিতার সঙ্গে দেখাও করেন তিনি|
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব দিল্লির একটি গ্রামে তাঁর এক আত্মীয়ের সঙ্গে থাকতেন মানসিক ভারসাম্যহীন ওই তরুণী| কিন্তু গত ১৭ মে থেকে িখোঁজ ছিল মানসিক ভারসাম্যহীন ওই তরুণী| ঘটনার পরদিন অর্থাত্ ১৮ মে স্থানীয় রেললাইনের ধার থেকে উদ্ধার করা হয় ওই নাবালিকার অচৈতন্য দেহ| দেহে মেলে একাধিক ক্ষতের চিহ্ন| ইতিমধ্যেই পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতারও করেছে|
এদিন সকালে এইমসে নাবালিকার সঙ্গে দেখা করার পর কেজরিওয়াল জানিয়েছেন, এই ঘটনাই প্রমাণ করে যে দিল্লির আইন শৃঙ্খলা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজন রয়েছে| প্রথম থেকেই তাঁর দল আর আম আদমি পার্টি দিল্লির মহিলাসহ সাধারণ মানুষের নিরাপত্তার জন্য দাবি করে আসছে তাও এদিন জানান তিনি|
এদিকে, কেজরিওয়ালের কথার সুর ধরেই রাজধানীর পুলিশকে দুষলেন দিল্লির মহিলা কমিশনের প্রধান সাথী মালিওয়াল| তিনি জানিয়েছেন, এই ঘৃণ্য ঘটনা ঘটার এক সপ্তাহ পরেও পুলিশ কেন ঘটনা সম্পর্কে কোনও খবর দেয়নি| ধর্ষণের বিষয়ে পুলিশকে জবাবদিহি করতে হবে বলেও তিনি মন্তব্য করেন|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top