News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনাথপুর পঞ্চায়েতে রেগার টাকা আত্মসাৎ কান্ডে প্রধান ও ইঞ্জিনীয়ারকে গ্রেপ্তারের দাবী
Image

শ্রীনাথপুর পঞ্চায়েতে রেগার টাকা আত্মসাৎ কান্ডে প্রধান ও ইঞ্জিনীয়ারকে গ্রেপ্তারের দাবী

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ মে৷৷ কৈলাসহরের শ্রীনাথপুর পঞ্চায়েত পুকুর চুরির ঘটনায় তৎকালীন জেলা শাসক, বিডিও,

রবিবার কৈলাসহরে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ ছবি নিজস্ব৷
রবিবার কৈলাসহরে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ ছবি নিজস্ব৷

পঞ্চায়েতের প্রধান ও এক ইঞ্জিনীয়ারকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পিসিসি সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা৷ শ্রীনাথপুর কান্ডে পঞ্চায়েত সচিব হুসেন উদ্দিনকে সম্প্রতি পুলিশ গ্রেপ্তার করেছে৷ এই পঞ্চায়েতে ১০৮ টি পুকুর তৈরীতে এক কোটি টাকার বেশী বরাদ্দ হয়েছিল৷ এর মধ্যে থেকে ৪৬ লক্ষ ৬৪ হাজার টাকা আত্মসাৎ হয়েছে বলেও অভিযোগ করেন বীরজিৎ সিনহা৷ তিনি আজ কৈলাসহর কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন৷
তিনি আরও অভিযোগ করেন, পুকুর চুরির মূল নায়ক পঞ্চায়েত সচিব হুসেন উদ্দিন হলেও পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ইনুচ মিয়া খাদিম, হুসেন উদ্দিনের স্ত্রী পঞ্চায়েত সমিতির সদস্য এলাচুন্নেসা, প্রধান আলেয়া বেগমও অর্থ আত্মসাতে জড়িত৷ এই পঞ্চায়েতে ১২ জন মৃত ব্যক্তির নামে রেগার মজুরী তোলা হচ্ছে সাত বছর ধরে৷ বিদেশে থাকেন এমন চারজনের একাউন্টে ঢুকছে রেগার মজুরী৷ তথ্য প্রমাণ সহ কে নির্দল সদস্য ইরাণি থানায় অভিযোগ দায়ের করেছিলেন ১৩ মাস আগে৷ পুলিশ তদন্ত করেনি৷ বিডিও এই ব্যাপারে নীরব ভূমিকা পালন করেছেন৷ এই মামলারও তদন্ত জরুরী বলে মনে করেন বিধায়ক বীরজিৎ সিনহা৷ পুকুর চুরি নিয়ে বিধায়ক হাইকোর্টে মামলা করেছিলেন বিধায়ক শ্রীসিনহা৷ এর শুনানী হবে ৩০ মে৷
পঞ্চায়েত সচিব হুসেন উদ্দিনের আর্থিক কেলেংকারীর সাথে গৌরনগর ব্লকের একজন হগব কর্মচারীর নামও জড়িয়ে গিয়েছে৷ উপযুক্ত তদন্ত হলে কেঁচো খুড়লে সাপও বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ এদিকে পঞ্চায়েত সবিচ হুসেন উদ্দিনকে আগামী ৩০ মে পুনরায় আদালতে তোলা হবে৷
এদিকে, চিটফান্ড কেলেংকারীতে ক্ষতিগ্রস্ত নাগরিকদের টাকা ফেরৎ দেওয়ার দাবীতে জেলাভিত্তিক ধর্না দেবে কংগ্রেস৷ বিধায়ক বীরজিৎ সিনহা জানিয়েছেন, চিটফান্ড সংস্থাগুলি রাজ্য থেকে ২৫০০ কোটি টাকা নিয়ে পালিয়েছে৷ এদের ব্যবসা করার লাইসেন্স দিয়েছিল রাজ্য সরকার৷ এসব সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করে মানুষের টাকা ফেরত দিতে হবে৷ এই দাবীতে ৩০মে ধর্মনগরে এবং ৩১মে কৈলাসহরে ধর্ণা আন্দোলন সংগঠিত করা হবে৷ এই আন্দোলনে পিসিসি সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন৷ তিনি আরও জানান, অনুরূপ ধর্ণা কর্মসূচী রাজ্যের সমস্ত জেলায় করা হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026
Scroll to Top