News Flash

  • Home
  • Uncategorized
  • বর্ডার গোলচক্করে অগ্ণিকান্ড, নিয়ন্ত্রণ করল পাঁচটি ইঞ্জিন
Image

বর্ডার গোলচক্করে অগ্ণিকান্ড, নিয়ন্ত্রণ করল পাঁচটি ইঞ্জিন

fire phtoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ টানা বর্ষণের মধ্যেই অগ্ণিকান্ডের ঘটনা ঘটল রাজধানী আগরতলা শহরের বর্ডার গোলচক্কর বাজারে৷ শনিবার বিকাল পৌণে চারটা নাগাদ আচমকা বর্ডার গোলচক্কর বাজারে বন্ধ থাকা একটি দোকান ঘর থেকে ধোঁয়া বেরুতে থাকে৷ স্থানীয় লোকজনরা ধোঁয়া বেরুতে থাকতে দেখে দমকল বাহিনীকে খবর দেন৷ দোকানের মালিক মানিক মজুমদারকেও খবর দেওয়া হয়৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গেই দমকল বাহিনীর পাঁচটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে দমকল বাহিনীর কর্মীরা আগুন আয়ত্বে আনেন৷ এরই মধ্যে মানিক মজুমদার ও শংকর দাসের দুটি দোকান ও একটি গোদামঘর ক্ষতিগ্রস্ত হয়৷ বর্ষণের মধ্যেও অগ্ণিকান্ডের ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়৷ এলাকার লোকজন আগুন নেভানোর জন্য ছুটেও আসেন৷ দোকানের মালিক মানিক মজুমদার জানায় মাত্র ১৫ মিনিট আগে তিনি দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন৷ এরই মধ্যে আগুন লাগাল খবর পেয়ে তিনি দ্রুত ছুটে আসেন৷ তার আশঙ্কা সর্টসার্কিট থেকেই অগ্ণিকান্ডের সূত্রপাত৷ দমকল বাহিনীর আধিকারীক অগ্ণিকান্ডের পর জানান তারা ঘটনার তদন্ত শুরু করেছেন৷ তবে দমকল বাহিনীর আধিকারীকেরও প্রাথমিক আশঙ্কা সর্ট সার্কিট থেকেই অগ্ণিকান্ডের সূত্রপাত৷ তবে তদন্তের পরই এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানিয়েছেন৷ প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমান দশ লক্ষাধিক টাকা৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top