News Flash

  • Home
  • Uncategorized
  • পরকীয়া প্রেমে আসক্ত স্বামী খুন করল স্ত্রীকে
Image

পরকীয়া প্রেমে আসক্ত স্বামী খুন করল স্ত্রীকে

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ পরকিয়া প্রেমে আসক্ত হয়ে স্ত্রীকে খুন করেছে স্বামী৷ ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন বড়জলা এলাকায়৷ নিহতের নাম স্বরূপা খাতুন৷ অভিযুক্ত স্বামীর নাম নজরুল ইসলাম৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সঞ্চার হয়েছে৷
বিশ্রামগঞ্জের বড়জলা এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ মিলেছে৷ মৃত গৃহবধূর নাম স্বরূপা খাতুন৷ স্বামীর নাম নজরুল ইসলাম৷ ঘটনা বৃহস্পতিবার দুপুর নাগাদ বিশ্রামগঞ্জ থানাধীন বড়জলা এলাকায়৷ স্বামীর পরকিয়া প্রেমে পথের কাটা হয়ে দাঁড়ানোর ফলেই এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে বলে আশঙ্কা৷ মৃতার বাপের বাড়ি বিশালগড় থানাধীন রাউত খলা এলাকায়৷ বাবার নাম আব্দুল হোসেন৷ মৃতার বাবা অভিযোগ করেছেন বিয়েতে নগদ ৩০ হাজার টাকা, বিয়ের চার বছর পর গাড়ি কেনার জন্য আরো ৪০ হাজার টাকা দেওয়া হয়৷ আরো টাকা দিতে অক্ষমতা প্রকাশ করায় মেয়ের উপর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনরা নির্যাতন শুরু করেন বলে অভিযোগ৷ শুধু তাই নয়, নজরুল ইসলাম তার বৌদির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল৷ স্ত্রীকে ফেলে বৌদির সঙ্গে র াত কাটাত৷ শেষ পর্যন্ত পরিকল্পিতভাবেই গৃহবধূকে হত্যা করে হত্যার দায় থেকে রেহাই পেতে মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ৷
স্বরূপা খাতুনকে হত্যার খবরে তার বাবার বাড়ি বিশালগড়ের রাউতখলা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি উঠেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top