News Flash

  • Home
  • Uncategorized
  • পদোন্নতি সংক্রান্ত ফাইল গায়েব মহাকরণ থেকে
Image

পদোন্নতি সংক্রান্ত ফাইল গায়েব মহাকরণ থেকে

thiefনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ পদোন্নতি সংক্রান্ত ফাইল গায়েব হয়ে গিয়েছে মহাকরণ থেকে৷ সূত্রের খবর পরিবহণ দপ্তরের দুই আধিকারীকের পদোন্নতি সংক্রান্ত ফাইলটি পাওয়া যাচ্ছে না৷ এনিয়ে, গত ১৮ মে এনসিসি থানায় পরিবহণ দপ্তরের তরফে ডায়েরী করা হয়েছে৷ সূত্র অনুসারে জানা গিয়েছে, উচ্চ আদালতে পরিবহণ দপ্তরের দুই আধিকারীকের পদোন্নতী সংক্রান্ত মামলা চলছে৷ সেই দুই আধিকারীকের ফাইল গায়েব হয়ে গেলেও তা দপ্তরের জানা ছিল না৷ উচ্চ আদালত ফাইল তলব করলে বিষয়টি নজরে আসে৷ সঙ্গে সঙ্গে থানায় মিসিং ডায়েরী করার পাশাপাশি ফাইল গায়েব হয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছে পরিবহণ দপ্তর৷ মামলা চলাকালীন মহাকরণের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য থেকে ফাইল গায়েব হয়ে যাওয়ার পিছনে বিরাট রহস্য রয়েছে বলেও সূত্রের দাবী৷ জানা গিয়েছে, বিভিন্ন ফাইল ঘেটে পরিবহণ দপ্তর ঐ দুই আধিকারীকের পদোন্নতী সংক্রান্ত তথ্য উচ্চ আদালতে পাঠাবে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top