News Flash

  • Home
  • Uncategorized
  • তিনটি বিষয় নিয়ে এমবিবি বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন শুরু আসন্ন শিক্ষাবর্ষে
Image

তিনটি বিষয় নিয়ে এমবিবি বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন শুরু আসন্ন শিক্ষাবর্ষে

EDUCATIONNNনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ আসন্ন শিক্ষাবর্ষ জুলাই- আগস্ট থেকেই রাজ্যের প্রথম নিজস্ব বিশ্ববিদ্যালয় এমবিবি বিশ্ববিদ্যালয়ে মোট ৫টি বিষয় নিয়ে পঠনপাঠন শুরু হতে যাচ্ছে৷ ইংরেজি, এপ্লাইড ম্যাথামেটিক্স, লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্সেস এই তিনটি বিষয় এবং সাথে বিএড এবং এমএড পড়ানোর বিষয়টিও থাকছে এমবিবি বিশ্ববিদ্যালয়ে৷ মঙ্গলবার এমবিবি বিশ্ববিদ্যালয় প্রথম কাউন্সিল বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ জানা গেছে, বিএড এবং এমএড পড়ানোর ক্ষেত্রে দিল্লি থেকে অনুমোদন আনতে হয়৷ সে মোতাবেক দিল্লিতে চিঠি পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এদিকে, আগামী বছর দেড়েকের মধ্যে ককবরক এমএ পঠনপাঠনও এই বিশ্ববিদ্যালয়ে চালু করার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে৷ তাছাড়া রেজিস্ট্রার এবং ফিনান্স অডিটর নিয়োগ করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে৷ যতদিন না রেজিস্ট্রার এবং ফিনান্স অডিটর নিয়োগ হচ্ছেন ততদিন  বিশ্ববিদ্যালয়ে কমিটি এর দায়িত্ব পালন করবে৷  ইতিমধ্যে এই কমিটি কাজ শুরু করে দিয়েছে৷ এদিন, রাজভবনের দরবার হলে বৈঠকটি অনুষ্ঠিত হয়৷ বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল তথাগত রায়৷ বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে কি কি বিষয়ে পড়ানো হবে এবং প্রশাসনিক ও আর্থিক বিষয়ে কিছু সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এই বৈঠকে ডাক দেওয়া হয়েছিল৷ এদিন, এই সমস্ত কিছু বৈঠকে আলোচনা হয়৷ শেষে বিশ্ব- বিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল তথাগত রায় বৈঠকে গৃহীত সমস্ত সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন৷ এদিনের বৈঠকে কাউন্সিলের ১১ জন শীর্ষ পদাধিকারীগণ উপস্থিত ছিলেন৷ এদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  গৌতম কুমার বসু, কাউন্সিলের সচিব ডা দিলীপ সরকার,  ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক মিহির দেব সহ অন্যান্য সদস্য-সদস্যাগণ৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top